খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে সিইউমুনা সম্মেলন শুরু, উপস্থিত চার শতাধিক শিক্ষার্থী

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
চবিতে সিইউমুনা সম্মেলন শুরু, উপস্থিত চার শতাধিক শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ম বারের মতো শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন-২০২৬। ‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে আয়োজিত হয় এ সম্মেলন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী এ আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হয়।এই সম্মেলন চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার

এবারের সম্মেলনে ১০টি কমিটি রয়েছে। কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা (ইউএন উইমেন), সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন হ্যাবিট্যাট), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘‘এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকি জাতিসংঘ সংস্থার মূল প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। এই সম্মেলন শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক আলোচনা ও বিশ্লেষণে দক্ষ করে গড়ে তুলে।’’

তিনি আরও বলেন, ‘‘শিক্ষার্থীদেরকে নিজেদেরকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের শিক্ষার্থী নয়, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বিবেচনা করতে হবে।’’

অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘‘আমাদের নিজেদেরকে উত্তম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’’

এরআগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলনের মহাসচিব আনিকা তাহসীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকি জাতিসংঘ সম্মেলন ২০২৬ এর সূচনা ঘোষণা করেন এবং উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকি জাতিসংঘ সম্মেলনের এই দশম সংস্করণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি যে এই মাইলফলক কোনো একক ব্যক্তির স্বপ্ন ছিল না; বরং এটি বহু মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার ফল, যা বছরের পর বছর ধরে নিষ্ঠা, সহযোগিতা ও অভিন্ন অঙ্গীকারের মাধ্যমে সতর্কতার সঙ্গে গড়ে উঠেছে।’’

উল্লেখ্য, সম্মেলনে ১০টি কমিটির অধীনে ৫০টি প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও আফ্রিকা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা