খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্দশ যাকাত ফেয়ার শনিবার, যাকাত আদায় সম্ভব এক লাখ কোটি টাকা

দারিদ্র্য বিমোচনে সরকারের লোন লাগবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
চতুর্দশ যাকাত ফেয়ার শনিবার, যাকাত আদায় সম্ভব এক লাখ কোটি টাকা

দেশে এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের বাস্তব সম্ভাবনা রয়েছে এবং এই অর্থ সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বড় ধরনের অবদান রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং যাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চতুর্দশ যাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের মানুষের মধ্যে যে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যাকাত একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক হাতিয়ার হতে পারে।

তিনি বলেন, যাকাত শুধু অভাবীদের তাৎক্ষণিক সহায়তা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলার একটি প্রক্রিয়া, যাতে তারা ভবিষ্যতে দাতা হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে। দারিদ্র্য বিমোচনে সরকারকে যেখানে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হয়, সেখানে দেশের ভেতরেই বিপুল যাকাত সংগ্রহ সম্ভব হলে লোনের প্রয়োজন হতো না এবং গৃহহীনতা ও চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু কমানো যেত।

ড. মজিদ আরও বলেন, দেশে ব্যক্তিগত উদ্যোগে যাকাত আদায়ের প্রবণতা বেশি থাকলেও এখনো শাড়ি-লুঙ্গী বিতরণের মতো প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসা যায়নি, যা দিয়ে সমাজের কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়; বরং ভ্যানগাড়ি, ক্ষুদ্র ব্যবসা বা আয়ের উৎস তৈরি করে দিলে প্রকৃত পরিবর্তন আসবে।

সংবাদ সম্মেলনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, চলতি বছরে সিজেডএমের যাকাত সংগ্রহের লক্ষ্য ৯০ কোটি টাকা এবং সংস্থাটি মূলত শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীকে ৩০ মাস মেয়াদি জিনিয়াস উচ্চ বৃত্তি দেওয়া হয়েছে এবং এ বছর আরও ৫০০ শিক্ষার্থী এই বৃত্তির আওতায় এসেছে। এছাড়া সারা দেশে ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হচ্ছে, ডায়ালাইসিস সেন্টারে প্রতি মাসে ৬০ জন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন এবং ৩০ জন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার দায়িত্ব বহন করছে সিজেডএম। পাশাপাশি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং সাড়ে পাঁচ হাজার মানুষকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত” প্রতিপাদ্য নিয়ে আগামী ৩১ জানুয়ারি শনিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে সকালে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স বিষয়ক সিম্পোজিয়াম, দুপুরে নারীদের জন্য প্রশ্নোত্তর সেশন এবং একই সময়ে চ্যারিটি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা বিনিময় অধিবেশন অন্তর্ভুক্ত থাকবে। সবার জন্য উন্মুক্ত এই ফেয়ারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যাকাত ক্যালকুলেশন ও মাসআলা-মাসায়েল বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বিশেষ ডেস্ক থাকবে, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্কলার ও আলেমরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের নির্বাহী কমিটির আহ্বায়ক মুনাওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান আরাস্তু খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা