খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল তথ্যের বিরুদ্ধে সচেতনতা: কুবি শিক্ষার্থীদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
ভুল তথ্যের বিরুদ্ধে সচেতনতা: কুবি শিক্ষার্থীদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

ব্রিটিশ কাউন্সিল ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এর সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ডিজিটাল নাগরিকতার ধারণা, অপতথ্য ও ভুল তথ্যের ক্ষতিকর দিক এবং তথ্য শেয়ার করার আগে যাচাই-বাছাইয়ের গুরুত্ব নিয়ে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার পরিচালনা করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আয়েজনে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান নুশরাত হাসমী, কম্পিউটার সাইন্স বিভাগের প্রভাষক সুমন রানা, লোক প্রশাসন বিভাগের প্রভাষক ও মডারেটর মোঃ ইয়াসিন।

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য বিষয়ে জনসচেতনতামূলক বার্তা দিতে দেশীয় ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচে কর্মরত ফ্যাক্ট চেকার রিদওয়ান ইসলাম অনলাইনে কর্মশালায় যুক্ত হন।

আয়োজকদের মতে, “বাংলাদেশে বর্তমানে প্রায় ৪৮.৯ থেকে ৫৪.৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর একটি বড় অংশ ডিজিটাল নাগরিকতা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং অপতথ্য যাচাই সম্পর্কে যথেষ্ট অবগত নন। ফলে অনলাইনে ভুয়া তথ্য সহজেই ছড়িয়ে পড়ছে। আমরা আশাবাদী, এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে উঠবে এবং অপতথ্য শনাক্ত ও যাচাইয়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মাহামুদুল হাসান রাহাত বলেন, “বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে যেকোনো তথ্য খুব দ্রুত নানা মাধ্যমে ছড়িয়ে যায়। এক্ষেত্রে ডিজিটাল পরিসরে কোনো তথ্য শেয়ারের ক্ষেত্রে একটু সচেতন থাকা জরুরি। তাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীসহ সকলের জন্য এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইয়াসিন বলেন, “এই আয়োজনটি সমসাময়িক ডিজিটাল বাস্তবতার একটি গভীর ও প্রাসঙ্গিক অনুষঙ্গকে সামনে নিয়ে এসেছে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য গ্রহণের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, সমালোচনামূলক বিশ্লেষণ এবং নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের মধ্যে ডিজিটাল নাগরিকত্বের বোধ এবং ভ্রান্ত তথ্য মোকাবিলার সক্ষমতা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা