খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিটাইম ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাবের নেতৃত্বে অর্পা ও মাহিম

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
মেরিটাইম ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাবের নেতৃত্বে অর্পা ও মাহিম

মেরিটাইম খাতে উদ্ভাবন, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেরিটাইম ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাব (এমআইডিসি)। ২০২৬ সালের জন্য ক্লাবটির প্রথম নির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত নির্বাহী প্যানেলে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আফলাহ্ আতিয়া অর্পা। সাধারণ সম্পাদক মোঃ মাহিম খান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইসমাম লাবিব। সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আলি। কোষাধ্যক্ষ অনির্বান নিলয় বিশ্বাস এবং সহকারী কোষাধ্যক্ষ আশবাব লাবিব। সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাররম হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তাহসিন কবির ও আহম্মেদ হোসেন হৃদয়। দপ্তর সম্পাদক ওয়াশিক ইবনে হায়াত অনন্য, সহকারী দপ্তর সম্পাদক আদিলা খানম ও কানিজ ফাতেমা ম্রিদলা। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সারজিল আলী মিশিদ, সহকারী হিসেবে মোঃ মাহি আলম অন্তর ও মোঃ সাহেদিন ইসলাম। গ্রাফিক্স ও কন্টেন্ট ডিজাইনার সায়েম আহসান, সহকারী ডিজাইনার নাদিয়া সুলতানা ও আব্দুস সালাম বিশ্বাস। রিসোর্স ও আইটি ম্যানেজার আদদিন চৌধুরী, সহকারী হিসেবে মুজতাহিদ ফারহান ও মোঃ সায়েম ইবনে ওমর আলভি। চীফ ফটোগ্রাফি অফিসার আহমেদ জারির ফারাবী এবং সহকারী ফটোগ্রাফি অফিসার আসিফ শিকদার।

এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আমিন গালিব, আলিফ রেদোয়ান, সুমনা আক্তার, তাহমিদ হোসেন।

নতুন এ প্লাটফর্মের নির্বাচিত সভাপতি আফলাহ্ আতিয়া অর্পা বলেন, নতুন ক্লাবের প্রথম প্যানেল হিসেবে আমাদের লক্ষ্য হবে একটি শক্ত ও টেকসই ভিত্তি গড়ে তোলা। আগামী এক বছরে সদস্যদের দক্ষতা উন্নয়ন, শেখার সুযোগ বৃদ্ধি, জুনিয়রদের জন্য বেসিক ডিজাইন ও প্র্যাকটিক্যাল স্কিল শেখার পরিবেশ তৈরি, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং ইন্ডাস্ট্রি, অ্যালামনাই ও সিনিয়রদের সাথে সংযোগ বাড়ানোর চেষ্টা থাকবে। নতুন সদস্যদের আইডিয়া ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চাই।

নির্বাচিত সাধারন সম্পাদক মাহিম খান বলেন, যেহেতু আমরা প্রথম প্যানেল, তাই চ্যালেঞ্জ একটু বেশি। তবে এই অসাধারণ টিম নিয়ে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব বলে আমি বিশ্বাস করি। আমাদের লক্ষ্য ক্লাবের অবজেক্টিভগুলো সফলভাবে বাস্তবায়ন করা এবং সদস্যদের জন্য ক্রিয়েটিভ সুযোগ তৈরি করা।

উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের মেরিটাইম খাতকে এগিয়ে নিতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা