খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতা : নানামুখী প্রতিকূলতা আর দুঃসাহসিক আনন্দের মিশেল

রেফায়েত উল্যাহ রুপক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
সাংবাদিকতা : নানামুখী প্রতিকূলতা আর দুঃসাহসিক আনন্দের মিশেল

গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ, সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে তার কার্যকর পদক্ষেপ গ্রহনে সহায়তা করাই গণমাধ্যমের প্রধানতম কাজ।

রাষ্ট্র এবং জনগণের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করাও গণমাধ্যমের অন্যতম উদ্দেশ্য। রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রযন্ত্র তথা সরকারকে সঠিক দিক নির্দেশনা প্রদান এবং সমাজের বিদ্যমান ব্যবস্থাকে জনকল্যাণমূখী করতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই গণমাধ্যমকে রাষ্টের চতুর্থ স্তম্ভ বলা হয়।

গণমাধ্যম যেমন সমাজের দর্পণ, তেমনি সাংবাদিকরাও গণমাধ্যমের প্রাণ। সাংবাদিকতা একটি অনন্য পেশা যেখানে আছে নানামুখী প্রতিকূলতা এবং দুঃসাহসিক আনন্দের সংমিশ্রণ।

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ পেশা এতে কোন সন্দেহ নেই,সারা পৃথিবী জুড়েই এ পেশার চ্যালেঞ্জ বিদ্যমান। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের মূল সত্যকে তুলে ধরে। পর্দার আড়ালে লুকিয়ে থাকা কালো অন্ধকার,অন্যায়, দুর্নীতি, মিথ্যার বেসাতি আর জঞ্জাল দূরীভূত করতে নিরলসভাবে কাজ করে যায় সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীরা। অনেকক্ষেত্রে সমাজের নানাবিধ সমস্যা তুলে ধরতে গিয়ে অন্যায় রোষানলে পড়তে হয় রাষ্ট্রযন্ত্র এবং প্রভাবশালী গোষ্ঠীর।

সাংবাদিকরা অনেকসময় সত্য তুলে ধরার মাশুল দিতে হয় নিজেদের জীবনের বিনিময়ে। এর সবচেয়ে বড় উদাহরণ সৌদি সাংবাদিক জামাল খাশোগি। বলা হয়ে থাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচনার কারণেই তাকে হত্যা করা হয়। এধরনের অসংখ্য নির্মম ও রহস্যজনক হত্যাকান্ডের স্বীকার হতে হয় সাংবাদিকদের। বহুমুখী চ্যালেঞ্জের পরও সাংবাদিকতা একটি আকর্ষণীয় ও অপার আনন্দের পেশা। এখানে আছে সমাজ, দেশ, জাতি সর্বোপরি পৃথিবীর জন্য কিছু করতে পারার অপরিসীম তৃপ্তিও।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের লেখা ‘‘গণতান্ত্রিক রাষ্টের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদ মাধ্যম’’ শিরোনামে একটি কলাম পড়েছিলাম বহুদিন আগে। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের কথা। জেফারসন একবার বলেছিলেন, ‘‘আমাকে যদি একটি বিকল্প দেওয়া হয় যে তুমি কি সংবাদপত্র বিহীন সরকার চাও, না সরকার বিহীন সংবাদপত্র চাও? তখন আমি পরেরটা বেচে নেব।’’

ঐ লেখায় তিনি আরও উল্লেখ করেন সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের করা সংবাদপত্র সম্পর্কে একটি মন্তব্য। নেপোলিয়ন বলেছিলেন, ‘‘চারটি আক্রমণাত্মক সংবাদপত্র হাজারটা বেয়নেটের চেয়েও ক্ষতিকর।’’ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, ‘‘কোনো দেশে স্বাধীন গণমাধ্যম থাকলে সে দেশে দুর্ভিক্ষ হানা দিতে পারে না।’’

সংবাদপত্রের গুরুত্ব সর্বজন বিদিত। আর সারা পৃথিবী জুড়েই সাংবাদিকতা মহান পেশা হিসেবে স্বীকৃত। সাংবাদিকদের বলা হয় জাতির জাগ্রত বিবেক। সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ, জাতি এবং পৃথিবীর জন্য মঙ্গল বয়ে আনে। এই পেশায় যেমন বিশালত্ব আছে তেমনি আছে বৈচিত্র্যও। যদি কেউ বলেন সাংবাদিকতা পেশা নানামুখী প্রতিকূলতা আর দুঃসাহসিক আনন্দের মিশেল, তবে মনে হয় না তা বাড়িয়ে বলা হবে।

ব্যক্তিগতভাবে আমি মনে করি শুধুমাত্র লেজুড়বৃত্তি না করে, এই পেশায় নিয়োজিত ব্যক্তিদের উচিত দেশ, জাতি, মানুষের কল্যাণে কাজ করা এবং সত্য তুলে ধরা। তবেই প্রকৃতপক্ষে এটি সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

লেখক : রেফায়েত উল্যাহ রুপক
কবি, মানবাধিকার কর্মী ও নির্বাহী সম্পাদক, খবরবেলা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা