নেম ফেস্টে রানার্স আপ মেরিটাইমের জয়ন্ত

এমআইএসটিতে আয়োজিত নেম(NAME) ফেস্ট ২৬ এ ফটোগ্রাফিতে রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটির জয়ন্ত সরকার।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে দেশের বৃহত্তম নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং উৎসব (NAME) ফেস্ট, এমআইএসটি-র নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং (NAME) বিভাগ এই মেগা ইভেন্টের আয়োজন করে।
ফেস্টের সমাপনী দিনে আয়োজিত মেরিটাইম ফটোগ্রাফি কম্পিটিশন ও এক্সিবিশনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার ও অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জয়ন্ত সরকার সেকেন্ড রানার আপ হওয়ায় গৌরব অর্জন করেন। তার বিজয়ী ছবি ‘Harborwounded’ কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার জীবনযাত্রা ও নৈসর্গিক দৃশ্য তুলে ধরেছে।
জয়ন্ত সরকার তার অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ ৮ বছর যাবৎ শখের বশে আলোকচিত্র শিল্পের সাথে যুক্ত রয়েছি। আমি সর্বদাই ছবির মাধ্যমে একটি গল্প তুলে ধরতে চেষ্টা করি। আমার যে ছবিটির জন্য আমি সেকেন্ড রানার আপ হিসেবে নেম ফেস্টে পুরষ্কার পেয়েছি, সেই ছবিটি চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরবর্তী অঞ্চলে তোলা। আমি সর্বদা চেষ্টা করবো আলোকচিত্র ধারণ শিল্পের ব্যাপক উৎকর্ষ সাধন করার।
আমি সকলের আর্শীবাদ ও দোয়া প্রত্যাশী।
নেম ফেস্ট হলো বাংলাদেশের নৌ-স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। এটি শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন এবং মেরিটাইম শিল্পের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণামূলক আলোচনা ও প্রতিযোগিতার সুযোগ দেয়। এ বছরের উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
ফেস্টের প্রধান আকর্ষণ ছিল শিপ ডিজাইন কম্পিটিশন, টেকনিক্যাল পেপার প্রেজেন্টেশন, মেরিটাইম কুইজ ও অলিম্পিয়াড, ক্যাড ডিজাইন ও পোস্টার প্রেজেন্টেশন এবং মেরিটাইম ফটোগ্রাফি প্রদর্শনী।







আপনার মতামত লিখুন