খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক নবযাত্রার শুভ সূচনায় জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
গণতান্ত্রিক নবযাত্রার শুভ সূচনায় জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

দীর্ঘ ১৭বছরের ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটির আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আয়োজনে অংশগ্রহণ করে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আজকে এই গণতান্ত্রিক শুভ সূচনা লগ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজন করেছিল। এখানে দেখেছেন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং আমরা সবাই একইসাথে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছি। আর যখনই এই দেশ, এই দেশের মানুষ পথ হারিয়েছে, আমরা কিন্তু জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের সেই পথকে খুঁজে পেয়েছি। আমরা ২০২৪-এ যখন গণ-অভ্যুত্থান চলছিল, তখনও কিন্তু এই জাতীয় সংগীত আমাদেরকে নতুনভাবে আমাদের উদ্যমী করে তুলেছিল। আজকেও এই গণতান্ত্রিক শুভ সূচনার লগ্নে আমাদের আবারও জাতীয় সংগীত পরিবেশন করে আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক শামীমা সুলতানা বলেন, দল-মত নির্বিশেষে, সবারই অংশগ্রহণে আমি চেয়েছি যে, আজকে যে আমাদের গণতান্ত্রিক যাত্রাটা শুরু হয়েছে রাষ্ট্রের, সেই রাষ্ট্রের যেন আমরা সবাই অংশীজন হতে পারি এবং আমরা যেন একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়তে পারি। একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশাতেই আমার এই ডাক দেওয়া যে, সবাইকে একত্রিত করা। এখানে দল-মত নির্বিশেষে এবং বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছেন, সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যিনি রাষ্ট্রনায়ক হতে চাচ্ছেন, তার প্রতি যে আমাদের অনুরোধটা থাকবে, এই দেশটা যেন আমাদের সবার হয়ে ওঠে। আমরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম, এই দেশটাতে সকল ধরনের নারী-পুরুষ, সকল ধরনের বৈষম্য দূর হোক, সেজন্যই আসলে আমরা এই প্রথমেই, আমরা এরকম করে দল-মত নির্বিশেষে, হিন্দু-মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই জাতীয় সংগীত দিয়েছি। আমার দেশটা ভালো থাকুক, সেটাই আমাদের একমাত্র ইচ্ছা।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় বাংলাদেশের গণতন্ত্রের দুঃসময়ে অথবা অন্য কোনো সংকট তৈরি হলে শিক্ষক-শিক্ষার্থীরা সবার আগে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন। এটা সবাই জানে। আজকে নতুন সরকার শপথ গ্রহণ করছে। নতুন সূর্য উঠেছে। আমি শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ১৯৭১-এ যারা রক্ত দিয়ে যুদ্ধ করে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ২০২৪-এ যারা এই অসুস্থ স্বাধীন বাংলাদেশকে আবার সুস্থতার পথে ধাবিত করার জন্য প্রাণ দিয়েছে, এখনো পঙ্গু হয়ে হাসপাতালে জীবনের সাথে যুদ্ধ করছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, আমরা যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমাদের জাতীয় সংগীতের মাধ্যমে যে অঙ্গীকার ব্যক্ত করেছিলাম, আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আবার জাতীয় সংগীতের আয়োজন করে, আমাদের অঙ্গীকার রক্ষা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আমরা জানি, আমাদের জেনজি যে রক্ত দিয়ে পরিবর্তনের এই সুযোগটি এনে দিয়েছে, আমাদের অভিভাবকেরা সেই সুযোগটি কাজে লাগাবে। আর সেই অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করার জন্যই জাতীয় সংগীতের আজকের আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রক্টর একেএম রাশিদুল আলম, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা