খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্স চেস ক্লাব ও দাবাপাঠের উদ্যোগে প্রথম দাবা কর্মশালা অনুষ্ঠিত

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
বুটেক্স চেস ক্লাব ও দাবাপাঠের উদ্যোগে প্রথম দাবা কর্মশালা অনুষ্ঠিত

বুটেক্স চেস ক্লাব এবং দাবাপাঠ -এর যৌথ উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথমবারের মত দাবা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলে এ কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন দাবাপাঠের সদস্য ইসা ইনান। তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম চেস ক্লাবের সদস্য শেখ সাফোয়ান, দাবাপাঠক পরিবারের সদস্য মো: আরাফাত আলম রিফাত এবং মো: নাঈম।

দাবাপাঠের প্রশিক্ষক ইসা ইনান বলেন, “আজকের কর্মশালাটি মূলত নতুন দাবা খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয়েছিল। এটি বুটেক্সে প্রথম দাবা বিষয়ক ওয়ার্কশপ, যা শিক্ষার্থীদের বেসিক ধারণা ও খেলার মূল কৌশল শেখার সুযোগ প্রদান করেছে। ভবিষ্যতে অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যও আরও বিস্তৃত কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

কর্মশালার শুরুতে দাবার বোর্ড সাজানোর নিয়ম, প্রতিটি গুটির নাম, চাল ও প্রাথমিক নিয়মকানুন বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ধাপে ধাপে গুটি চালনার নিয়ম ব্যাখ্যা করা হয় এবং অংশগ্রহণকারীদের সরাসরি বোর্ডে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এরপর খেলার মৌলিক কৌশল, শুরুর পরিকল্পনা, অবস্থানগত কৌশল এবং প্রতিপক্ষের চাল বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের জন্য দাবা খেলার নিয়মকানুন ও মৌলিক কৌশল সম্বলিত হ্যান্ডনোট বিতরণ করা হয়। যা ভবিষ্যতে অনুশীলনের সহায়ক হিসেবে কাজ করবে।

বুটেক্স চেস ক্লাবের সভাপতি রায়হান কবির ফাহাদ বলেন,“বুটেক্স চেস ক্লাব শুধুমাত্র টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা একটি চিন্তাশীল,আত্মবিশ্বাসী ও কৌশলগতভাবে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। এই কর্মশালা তারই একটি অংশ। আমরা চাই দাবা হোক ক্যাম্পাসের বুদ্ধিবৃত্তিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

বুটেক্স চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.লিমন আহমেদ বলেন, “এ ধরনের আয়োজন বুটেক্সের দাবা খেলোয়াড় ও আগ্রহীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, ভবিষ্যতে আরও ট্রেনিং সেশন, কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।”

উপস্থিত শিক্ষার্থীরাও কর্মশালাটি নিয়ে ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নওরীন আমিন বলেন, “আমি একদম নতুন হিসেবে অংশ নিয়েছি। খুব সহজভাবে বোঝানোর কারণে দাবা শেখার আত্মবিশ্বাস পেয়েছি। এখন থেকে নিয়মিত অনুশীলন করতে চাই।”

উপস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সামিউল বাসির মীম বলেন, “আমরা যারা কিছুটা খেলতে পারি, তাদের জন্য খেলার কৌশল বিশ্লেষন অংশটি খুবই উপকারী ছিল। নিজের ভুলগুলো ধরতে পারা এবং ঠিক করার উপায় জানা গেছে।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের মাহফুজ সরকার বলেন, “আজ বুটেক্সে আয়োজিত দাবা কর্মশালাটি অত্যন্ত শিক্ষণীয় ছিল। দাবা খেলার নিয়ম ও বাস্তব উদাহরণ দিয়ে বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই কর্মশালাটি নতুন দাবা খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে সাহায়্য করবে। আশা করি, ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত হবে এবং শিক্ষার্থীদের খেলার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”

এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪৭তম থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকদের মতে, এই ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শক্তিশালী দাবা সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের কৌশলগত চিন্তাশক্তি, মনোসংযোগ ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা