বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশে অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৫-২৫ নভেম্বর ২০২৫ তারিখ, মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করে।”
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “সুজিত কুমার ব্যানার্জী বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের ফিটনেস কোচের দলের দায়িত্ব লাভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মানিতবোধ করছে। উপাচার্য তাঁর বার্তায় সুজিত কুমার ব্যানার্জীর অব্যাহত সাফল্য কামনা করেন।








আপনার মতামত লিখুন