খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শি‌বি‌রের ইফতার অনুষ্ঠানের ম‌ঞ্চে বিতর্কিত কর্মকা‌ন্ডে সমা‌লোচনায় জকসু সাংস্কৃতিক সম্পাদক তাক‌রিম

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
শি‌বি‌রের ইফতার অনুষ্ঠানের ম‌ঞ্চে বিতর্কিত কর্মকা‌ন্ডে সমা‌লোচনায় জকসু সাংস্কৃতিক সম্পাদক তাক‌রিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ অনুষ্ঠানের মঞ্চে অনুষ্ঠান শেষে ব্যাঙ্গাত্মক কাওয়ালী গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ইফতার প্রোগ্রাম শেষে এই ভিডিওটি তৈরি করেন তাকরিম। ভিডিওটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

‘অটুট কাওয়ালি’ শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জকসু সাংস্কৃতিক সম্পাদক ও কয়েকজন ছেলে ও মাঝে একজন মেয়ে কাওয়ালির সুরে হাত মেলাচ্ছে। তবে তারা কেউ ছাত্রশিবিরের সাথে সরাসরি যুক্ত নয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির এমন কোনো আয়োজন করেনি। পরবর্তীতে ভিডিওতে মজার ছলে এটি করা হয়েছে বলে স্বীকার করেছেন তাকরিম।

ভিডিওটি দেখে বিভ্রান্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা ফেসবুকে সমালোচনা করেন। ওয়াইসুল নামে এক শিক্ষার্থী বলেন, “মাঝখানে একটা মেয়ে কে নিয়ে ইফতার মাহফিল এ এরকম রংতামাশা। শিবিরের অনুমতি ছাড়া এটা অসম্ভব। ভাই এরকম হারাম করতে চাইলে আলাদা করে প্রোগ্রাম কর। ইফতার মাহফিলের নামে এরকম শয়তানি বন্ধ করুন।”

ফকরউদ্দীন নামের এক শিক্ষার্থী বলেন, “শিবিরের কাছে এটা আসা করি নাই কখনো। কাওয়ালী পর্যন্ত মানা যায় কিন্তু একটা মেয়েকে ৬ জন ছেলের মাঝখানে বসিয়ে…”

ভিডিও সম্পর্কে জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফেসবুকে বলেন, “কাওয়ালী করা বা গান গাওয়াটা কোনো সমস্যা না, কিন্তু শিবিরের ব্যানারসহ যখন করবে তখন সেটা প্রবলেম্যাটিক। অনলাইনে মানুষ এটাকে ভিন্নভাবে নিচ্ছে, সেটাকে কিভাবে ডিল করবো?”

জবি ছাত্রশিবিরের সেক্রেটারি জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ইফতার অনুষ্ঠানের মঞ্চে কাওয়ালী বা অন্য কোনো প্রোগ্রাম রাখেনি। যারা করেছেন, তারা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে করেছেন। ভিডিওর বিষয়ে দুঃখ প্রকাশ করে জকসুর সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ ভিডিও সরিয়ে নিয়েছেন। সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ভিডিও সরিয়ে নেওয়ার পর তাকরিম আহমেদ বলেন, “ক্যাম্পাসের চারদিকে লাইটিং। সেখানে সবাই ছবি/ভিডিও করছে। আয়োজনটা দেখতে কাওয়ালী কাওয়ালী একটা ভাইব আছে। ১০ টার পর ক্যাম্পাসে যাই। গিয়ে এরকম লাইটিং দেখে বন্ধুবান্ধব মিলে একটা ভিডিও বানাই। অতকিছু ভেবে কোনো ভিডিও করি নাই। ভিডিওটি নিয়ে নানান কথা উঠছে, যা দুঃখজনক। আমি জেনেশুনে কাউকে খারাপ বানানোর ইজারা নেই। আমার অনিচ্ছাকৃত ব্যাপারটির জন্যে কিছু ভাই কষ্ট পেয়েছেন। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করি আমাকে বিনা শর্তে ক্ষমা করবেন।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা