খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দু’আ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার রায়সাহেব বাজারের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান হামিদ পবিত্র রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে একটি টেকসই উদ্যোগ গ্রহণ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, প্রধান অতিথি এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী হওয়া জবি পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একইসঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করা যায়। উপাচার্য আরও উল্লেখ করেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি দূর করা এখন সময়ের দাবি। জাতীয় সংসদের মাধ্যমে এই আইন সংশোধন সম্ভব এবং এ ক্ষেত্রে সংসদ সদস্যের বলিষ্ঠ ভূমিকা আইন সংশোধনের প্রক্রিয়াকে সফল করতে সাহায্য করবে।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করে। শিক্ষক সমিতি প্রশাসনের সহযোগী হিসেবে আগামীতে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি। বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে বিদ্যমান আইনি জটিলতা সমাধান করে বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং বর্তমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয় অতীতের তুলনায় আরও বেশি উন্নয়ন ও সুযোগ-সুবিধা ভোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের স্বাগত বক্তব্য এবং অধ্যাপক ড. নাছির আহ্‌মাদের সঞ্চালনায় ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দু’আ ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, জকসু প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা