খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এম.এসসি. ইন সাস্টেনিবিলিটি ইন টেক্সটাইলস প্রোগ্রামের প্রথম ব্যাচের তিনজন শিক্ষার্থী জার্মানির হফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এ তাদের মাস্টার্সের তৃতীয় সেমিস্টারের থিসিস করার সুযোগ পাচ্ছেন। এই এক্সচেঞ্জ প্রোগ্রামটি বুটেক্সের সাথে জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সমঝোতার চুক্তির এবং BUTEX-GIZ-KiK প্রকল্পের স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত।

গতবছর জুলাই মাসে বুটেক্সে সাস্টেনিবিলিটি ইন টেক্সটাইলস বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আবেদনকারীদের দাখিলকৃত রিসার্চ প্রোফাইল, মোটিভেশনাল লেটার, একাডেমিক ফলাফলের কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে তিনজন শিক্ষার্থীকে এই সুযোগ দেওয়া হয়। তাদের এক্সচেঞ্জ সেমিস্টার আগামী ৪ মার্চ জার্মানিতে শুরু হবে।

এক্সচেঞ্জ প্রোগ্রামটিতে সুযোগপ্রাপ্ত এই তিন শিক্ষার্থী হলো জাহিদুল ইসলাম আকাশ, সুস্মিতা পাল ও ফাহমিদা আক্তার তিশা। তাদের এই এক্সচেঞ্জ থিসিস সেমিস্টারে তত্ত্বাবধায়ক হিসেবে বুটেক্সের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা এবং সহ-তত্ত্বাবধায়ক হিসেবে হফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইকেল রাউখ, অধ্যাপক ড. ক্যাথারিনা নয়মান ও অধ্যাপক ড. আনেট ম্যাথাই থাকবেন। তাদের কাজের মধ্যে থাকবে টেকসই টেক্সটাইল নিয়মাবলী ও রাসায়নিক ব্যবস্থাপনা সম্পর্কিত গবেষণা, আধুনিক ল্যাবভিত্তিক বিশ্লেষণ ও তথ্য বিশ্লেষণ, আন্তর্জাতিক গবেষণা পদ্ধতির সঙ্গে নেটওয়ার্ক তৈরি, ইন্ডাস্ট্রি–ইউনিভার্সিটি সহযোগিতামূলক কাজের সুযোগ ও টেকসই টেক্সটাইল খাতে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জাহিদুল ইসলাম আকাশ বলেন, ”জার্মানীতে থিসিস করতে পারাটাকে আমি আমার একাডেমিক যাত্রায় সমূহ সম্ভাবনা হিসেবে দেখছি। সেখানের অধ্যাপকদের তত্ত্বাবধানে মাল্টি-কালচারাল পরিবেশে কাজ করা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে কো-অর্ডিনেশন ও সর্বজনস্বীকৃত গবেষকদের সান্নিধ্যে বিশ্বমানের ল্যাব সুবিধা পাওয়াটা আমার জন্য বড় একটি সুযোগ। পাশাপশি আন্তর্জাতিক পর্যায়ে বুটেক্স তথা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাটা আনন্দের, একইসাথে দায়িত্বপূর্ণ একটি কাজ। এই গবেষণা তথা মাস্টার্স প্রোগ্রাম শেষে আমার আরো গবেষণা ভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করার পরিকল্পনা আছে। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এখনো পর্যন্ত টেকসই না। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের টেক্সটাইল খাতের উন্নয়ন এবং এটিকে আরও টেকসই করে গড়ে তোলা আমার অন্যতম ভবিষ্যত উদ্দেশ্য।”

আরেক শিক্ষার্থী সুস্মিতা পাল জানান, ”এই এক্সচেঞ্জ সেমিস্টারের মাধ্যমে আমি আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছি। সেই সাথে আমার একাডেমিক ও গবেষণা দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলে মনে করি। ব্যক্তিগতভাবে এটি আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে টেকসই টেক্সটাইল নিয়ে জার্মানিতে গবেষণা করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও দায়িত্বপূর্ণ একটি বিষয়। আর সুযোগ পেয়ে আমি সত্যিই বেশ আনন্দিত ও কৃতজ্ঞ। আমার শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা আমাকে বিশ্বাস করে এত বড় একটি দায়িত্ব এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন।”

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, ”আমাদের বিভাগটি তুলনামূলক নতুন। আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য ফিউচার রেডি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে আমরা এম.এসসি. ইন সাস্টেনিবিলিটি ইন টেক্সটাইলস প্রোগ্রামটি চালু করেছি। আমাদের এক্সচেঞ্জ সেমিস্টার প্রোগ্রামের কারিকুলাম ডিজাইনে ইন্ডাস্ট্রি সংযোগ ও গ্লোবাল প্রতিযোগিতার সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের সহযোগী হিসেবে কাজ করছে জার্মানির হফ বিশ্ববিদ্যালয় এবং ২০২৪ সালে বুটেক্সের সঙ্গে হফ বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। শিক্ষার্থীদের বিদেশে অংশগ্রহণের ক্ষেত্রে আমরা সুপারভাইজার নিয়োগসহ সকল ধরনের প্রশাসনিক সহায়তা প্রদান করি। এবছর আবেদনকারীর মধ্য থেকে অ্যাকাডেমিক ফলাফল ও ভবিষ্যৎ জব সাপোর্টের ভিত্তিতে ৩ জনকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।”

BUTEX-GIZ-KiK প্রকল্পের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক বলেন, “হফ বিশ্ববিদ্যালয়ের সাথে এই এক্সচেঞ্জ সেমিস্টার প্রোগ্রামটি বুটেক্স থেকে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা, গবেষণা পরিবেশ এবং শিল্পসংযোগের বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত করা। এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত ল্যাব সুবিধা, আধুনিক টেক্সটাইল প্রযুক্তি এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতার কার্যকর মডেল প্রত্যক্ষভাবে দেখতে পারবে, যা ভবিষ্যতে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে ফিরে তারা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্থানীয় শিল্প ও শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারবে, এটিই এই উদ্যোগের সবচেয়ে বড় সুবিধা।“

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ”বুটেক্সে প্রথমবারের মতো বুটেক্সের সাথে জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সমঝোতার চুক্তির এবং BUTEX-GIZ-KiK প্রকল্পের স্কলারশিপের আওতায় তিনজন শিক্ষার্থী তাদের তৃতীয় সেমিস্টারের থিসিস করার সুযোগ পাচ্ছে, এটি আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। আমাদের পরিকল্পনা রয়েছে আগামীতে আরও কয়েকটি দেশ যেমন: জাপান, চীন প্রভৃতি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থা করা যেন আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের পথ সমৃদ্ধ হয়।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা