খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন খবরবেলার নির্বাহী সম্পাদক রুপক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
চবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন খবরবেলার নির্বাহী সম্পাদক রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ -২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খবরবেলার নির্বাহী সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কবি, সাংবাদিক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত রেফায়েত উল্যাহ রুপক চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ’র কনিষ্ঠ সন্তান। তিনি রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ২০২০–২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

তিন ভাই ও এক বোনের মধ্যে কনিষ্ঠ রুপক ছোটবেলা থেকেই নানা সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত। স্কুলজীবনেই তিনি স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন পরিবেশবাদী সংগঠন ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই (পকচা)’। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন–২০১৬-এ নিজ বিদ্যালয়ে সর্বাধিক ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ‘সততা সংঘ’-এর নিজ বিদ্যালয় কমিটির সভাপতি ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি একাধিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। ‘বসুন্ধরা শুভসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা সংগঠন ‘ইয়ুথ ফর এসডিজি’ ও চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন-চবির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রেস অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর আন্তর্জাতিক সদস্য এবং আঁচল ফাউন্ডেশনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্যাম্পাস সাংবাদিকতায় তিনি দৈনিক জনকণ্ঠ, কালের কণ্ঠ, সকালের সময়, দৈনিক বাংলা, সিভয়েস ও দৈনিক কর্ণফুলী পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের চবি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা