খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্স সাংবাদিক সমিতির আয়োজনে মিলনমুখর ইফতার মাহফিল

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
বুটেক্স সাংবাদিক সমিতির আয়োজনে মিলনমুখর ইফতার মাহফিল

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(বুটেক্সসাস) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পারিক সৌহার্দ্যের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং টেক্সটাইল খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুটেক্স সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম শামসুদ্দিন খান, আইটিইটি-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য প্রকৌশলী মো. মইদুল ইসলাম মঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাবৃন্দ ও বুটেক্স সাংবাদিক সমিতির অ্যালামনাই এবং সদস্যবৃন্দ।

বুটেক্সিয়ান সোসাইটির পক্ষে তালহা জুবায়ের বুটেক্সসাস বর্তমান কমিটির উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমাদের সময়ে এই সাংবাদিক সমিতি ছিল না। বর্তমানে আপনাদের এই পথচলা সত্যিই প্রশংসার দাবিদার।” তিনি পবিত্র কুরআন থেকে সত্য ও মিথ্যার পার্থক্য সম্বলিত একটি আয়াত তিলাওয়াত করে উপস্থিত সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন একজন সাংবাদিকের মূল দায়িত্ব হলো সত্যকে মিথ্যা থেকে পৃথক করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম শামসুদ্দিন খান আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, “রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাসে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। ছাত্রজীবন থেকেই নিয়ম-শৃঙ্খলার সাথে এমন আয়োজন করার অভ্যাস পেশাজীবনে অনেক কাজে দেয়।” তিনি উপস্থিত বুটেক্সসাসের সদস্যদের সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল খাতের উন্নয়নে কাজ করার পরামর্শ দেন৷

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, “ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দিনশেষে আমাদের পরিচয় আমরা বুটেক্সিয়ান। সাংবাদিকতার ক্ষেত্রে কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সত্য তুলে ধরতে হবে। দলপ্রীতি পরিহার করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখলে আমাদের টেক্সটাইল খাত ও সমাজ উপকৃত হবে”।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও রহমতের মাধ্যমে মানুষকে নৈতিকতা, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সবসময় সত্যকে লেখনীর মাধ্যমে উপস্থাপন করবেন এবং মিথ্যাকে পরিহার করবেন। সুন্দর এই আয়োজনের জন্য আমি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই”।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মিকসেতু মিঠুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং টেক্সটাইল খাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার ও মোনাজাতের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা