খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ছাত্রদলের সমীকরণে জাবির বাবর

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় ছাত্রদলের সমীকরণে জাবির বাবর

ক্ষমতাসীন দল বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় সংসদ নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে।  যেকোন সময় ঘোষণা হতে পারে নতুন কমিটি। আলোচনায় গুরুত্ব পাচ্ছেন তৃণমূল থেকে উঠে আসা দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা। বিগত সময়ে কেন্দ্রীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক আধিপত্য রাখা হলেও এবার তা ভেঙ্গে বিভিন্ন ইউনিটের যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরমধ্যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৎ, অমায়িক ও দূরদর্শী হিসেবে পরিচিত শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নাম বেশ জোরেসোড়ে আলোচনায় এসেছে। ইতোমধ্যেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বাবরের জন্মস্থান ও ক্যাম্পাসে একাধিকবার খোঁজ নিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে শাখা ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রে গুরুত্ব পেলেও ছাত্রদল বরাবরই অবহেলিত- এ নিয়ে নেতাকর্মীদের চাপা অভিমানও রয়েছে।

জানা যায়, জহির উদ্দিন মোহাম্মদ বাবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। ছাত্রদল করার কারণে তার ব্যাচের মধ্যে সর্বপ্রথম তাকেই হল থেকে বের করে দেওয়া হয়। নানামূখী প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশুনা ও রাজনীতিকে জীবণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়ে পথ চলেন। ২০১২ সালের হল কমিটিতে শহিদ সালাম-বরকত হলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পান। দায়িত্ব পালনকালে ২০১৫সালের ২৬ ফেব্রুয়ারি রসায়ন বিভাগের পরীক্ষাকালীন জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে পরীক্ষার কক্ষ থেকে ডেকে এনে ছাত্রলীগের একদল কর্মী নির্মমভাবে পিটিয়ে আহত করে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভাঙা ও গভীর জখম হয়। পরদিন, ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই ঘটনার খবর জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা, ছাত্রলীগের প্রকাশ্য হুমকি এবং পরবর্তীতে রাষ্ট্রদ্রোহিতাসহ ৫টি রাজনৈতিক মামলার কারণে বাবর দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারেননি। ফলে তার শিক্ষাজীবণ শেষ করা সম্ভব হয়নি।

এরপরেও বিভিন্ন সুপার ইউনিটের সাথে পাল্লা দিয়ে রাজপথে ছিলেন। ২০১৬সালে জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করে। এরপর দীর্ঘ সময় শাখা ছাত্রদলের কমিটি না থাকলেও সংগঠনকে ঐকবদ্ধ রাখতে কাজ করেন। বিএনপি ঘোষিত একদফা কর্মসূচি বাস্তবায়নে ক্যাম্পাসে বিভিন্নভাবে আন্দোলন করেন। ফলে ২০২৩সালের ১৮আগস্ট ডিবি কর্তৃক ৪দিন গুমের শিকার হন। এরপর তাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়। কারামুক্ত হয়ে ২৮অক্টোবরের কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলনে আবারও জড়িয়ে যান। ২৪এর গণঅভ্যূত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। ২০২৫সালের জানুয়ারিতে শাখা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়কের দায়িত্ব পান। দেড় বছরের দায়িত্ব পালনকালে নিজেকে বিতর্ক ও প্রশ্নের উর্ধ্বে রাখার চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দখল, সিট বাণিজ্য, ভিন্ন মত দমন, সন্ত্রাস, চাঁদাবাজি, গণরুমসহ কোন অভিযোগ ওঠেনি। ফলে, শাখা ছাত্রদলের গণ্ডির বাইরেও তার গ্রহণযোগ্যতা তৈরী হয়েছে। তিনি কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদে আসতে চলেছে বলে দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা আশা করছেন।

এ বিষয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ সিয়াম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ সব আন্দোলনে ঢাবির পাশাপাশি জাবি ও অন্যান্য ইউনিটেরও ভূমিকা ছিল। কেন্দ্রীয় কমিটিতে ঢাবির একক আধিপত্য আমাদের হতাশ করবে। সেজন্য আমরা চাই সব ইউনিটকেই মূল্যায়ন করা হউক। আমাদের পছন্দের শীর্ষে রয়েছেন গুম ফেরত ছাত্রনেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর ভাই।

নৃবিঞ্জান ৫১ ব্যাচের শিক্ষার্থী তানজিল আকাশ বলেন, আমার দেখি শিবিরের কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি, সেক্রেটারি জেনারেল হয়। কিন্তু ছাত্রদলে চিত্র পুরোই উল্টো। আমি ব্যক্তিগতভাবে বাবর ভাইকে সজ্জন হিসেবে জানি এবং ছাত্রদল না করা সত্ত্বেও বিভিন্ন প্রয়োজনে পাশে পেয়েছি। আশা করছি তিনি আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন।

নজরুল হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হজরত জিসান বলেন, জাবি ছাত্রদলকে কাঙ্খ্ষিত মাত্রায় গতিশিল ও কার্যকর করতে হলে কেন্দ্রে মূল্যায়ন করতে হবে। নির্যাতিত, গুম ফেরত ও কর্মীবান্ধব ছাত্রনেতা বাবর ভাইকে সুপার ফাইভে দেখব বলে আশা করছি।

এ বিষয়ে জানতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা