মেহেদী হাসান রাফির উদ্যোগে ববি হাজ্জাজের পক্ষ থেকে চাঁদপুরে ইফতার ও দোয়া মাহফিল
মেহেদী হাসান রাফির উদ্যোগে চাঁদপুরে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতা মেহেদী হাসান রাফির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর পক্ষ থেকে আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, তরুণ সমাজের প্রতিনিধি এবং অসহায় ও হতদরিদ্র মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও এনডিএম চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা আহ্বায়ক মেহেদী হাসান রাফি বলেন, ববি হাজ্জাজ তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক। তার নেতৃত্বে এনডিএম দেশব্যাপী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ববি হাজ্জাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।








আপনার মতামত লিখুন