বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা সুমন সরদার

বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো সুমন সরদার ।
মঙ্গলবার (২৪ই মার্চ) ক্যাম্পাসের কুকুর বিড়ালদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
ক্যাম্পাস বন্ধ থাকায় নিয়মিত খাবার পাচ্ছে না অনেক প্রাণী। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে সুমন সরদার বলেন, “ ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
জবি ছাত্রদলের একাধিক নেতা বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।”
খাবার বিতরণের সময় শাখা জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন মিয়া শাওন, আহবায়ক সদস্য, সজীব, আতাউল্লাহ আহাদ,তানভীর ইভান,মুব্বাশের সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







আপনার মতামত লিখুন