খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মনিরুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
পাবিপ্রবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে স্বাধীনতা চত্তরে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ হয়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র‍্যালি শেষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে গার্ড অফ অনার এবং জাতীয়  পতাকা উত্তোলন করা হয়।
‎
‎সংক্ষিপ্ত আলোচনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। যার ফলশ্রুতিতে সকল পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমরা দীর্ঘ  ৯ মাস যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। আমরা দেখেছি, স্বাধীনতা অর্জন হলেও তা রক্ষা করা অনেক কঠিন। যেমন, ১৯৯০ সাল ও ২০২৪ সালে বিভিন্ন সংকট এসেছে এবং তা এদেশের ছাত্রসমাজ রুখে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে স্বাধীনতার উদ্দেশ্য সমুন্নত রাখতে হবে। ২৫শে মার্চের কালো রাতে বুদ্ধিজীবী ও শিক্ষকেরা বেশি আক্রান্ত হয়েছিল। এই দেশ গড়ার জন্য শিক্ষকদের অনেক ভূমিকা আছে। এই গভীর রাতে আমরা শপথ নেই আমাদের এই ৩০ একরের ক্যাম্পাস পবিত্র রাখব এবং প্রতিটি পদক্ষেপ যেন এই ক্যাম্পাসের কল্যাণে হয়।
‎
‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনীর নিশংস হত্যাকাণ্ডের পরে স্বাধীনতার ঘোষণার পরে ছাত্র সমাজ সহ সকল পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে ফলে আমরা স্বাধীনতা অর্জন করি। ১৯৭১ সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করে আজ ২০২৬ সাল স্বাধীনতা দিবস উদযাপন করছি। স্বাধীনতার সব স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি সেটা আমরা বলবো না। আমরা যে কারণে যুদ্ধ করেছিলাম সাম্য, ঐক্য ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটি জাতি গঠন। আমাদের সকলের প্রচেষ্টাতেই এমন একটা জাতি গঠন হবে।
‎

উল্লেখ্য, আজ ভোর ৬টায় সূর্যদয়ের সাথে গার্ড অফ অনার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বাদ যোহর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা