খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা

স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পাহাড়ঘেরা লাল মাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ১৯টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগসমূহ।

​সরেজমিনে দেখা যায়, নতুন প্রাণের স্পন্দনে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, গোলচত্বর, মুক্তমঞ্চ কৃষ্ণচূড়া রোড এবং বিভাগের করিডর এলাকা ছিল লোকারণ্য। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য আর বড় ভাই-বোনদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন শিক্ষার্থীরা।

​অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী মরিয়ম জান্নাত বলেন, “বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথম দিন। এখানকার বিস্তৃত পরিবেশে এসে আমার খুব ভালো লেগেছে। আমাদের ক্যাম্পাসের এতো সবুজের মাঝে বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে। তাছাড়া এখানকার আপু-ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি। সত্যি তারা আমাদেরকে একদম নিজের অনুজের মতো দেখছেন, আমাদের আপন করে নিয়েছেন। আমি আশা করি আপু-ভাইয়ারা আমাদেরকে উপদেশ, নির্দেশনা দেবেন আমরা তা পালন করার চেষ্টা করবো।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র পরামর্শক ও বাংলা
বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন,
‘তোমাদের অংশগ্রহণে এই ক্যাম্পাস হয়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের অর্জিত মেধা আর নতুন স্বপ্নের অপচয় না হোক এই প্রত্যাশা। কেবল ডিগ্রি অর্জন নয়, মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সাহসী ও সংবেদনশীল হয়ে ওঠো; সময়ে অসময়ে তোমাদের পাশেই আছি আমরা।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীনদের উদ্দেশ্যে বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নবীনদের পথচলা সহজ করতে বিভিন্ন বিভাগ যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক, বিভাগ ও কারিকুলামের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্য স্থির করার সঠিক দিকনির্দেশনা পেয়েছে।”

​তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মনে রাখতে হবে তাদের পেছনে পরিবারের শ্রম ও ত্যাগের কথা। আগামীর প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে হলে জ্ঞান অর্জনের তৃষ্ণা বা কৌতূহল বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, বরং সহ-শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। একইসঙ্গে ভালো-মন্দের পার্থক্য বুঝে এবং নিজ নিজ ধর্ম চর্চার মাধ্যমে নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তারা উচ্চশিক্ষার এই সুযোগ কাজে লাগিয়ে দিনশেষে এক একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা