খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রে তালা

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রে তালা

চিকিৎসায় অব্যবস্থাপনা ও শিক্ষার্থীকে সঠিক সেবা না দেওয়ার অভিযোগে অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেলে তালা ঝুলিয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থীরা। আজ বিকাল ৫:৩০ মিনিটে মেডিকেল সেন্টারের মূল ফটকে তালা ঝুলান শিক্ষার্থীরা।

খোজ নিয়ে জানা যায় ,ভুক্তভোগী শিক্ষার্থী ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী শাহরুখ খান। আজ বেলা ১১:৩০ মিনিটে ক্রিকেট খেলা অবস্থায় তিনি অন্যজনের সাথে ধাক্কা খেয়ে ঠোঁটের একাংশ কেটে যায়। পরবর্তীতে তাকে রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠে। আহত শিক্ষার্থী বর্তমানে তার মেসে অবস্থান করছেন।

হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন,১ম বর্ষের একজন শিক্ষার্থী যে সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে নূন্যতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা নূন্যতম চিকিৎসা দিতে না পারে তাহলে এই মেডিকেল সেন্টার না থাকায় ভালো। এখানে দায়িত্বরত যে চিকিৎসক ছিল তাকে অবশ্যই জবাবদিহিতার ভেতর আনতে হবে। মেডিকেল সেন্টারে চিকিৎসার পরিবেশ উন্নত করতে হবে যাতে গুরুতর কোন সমস্যা না হলে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে পারে।

হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটা ব্যাক্তি গুরুতর অসুস্থ যার ঠোট দিয়ে ব্রিডিং হচ্ছে তার মুখে একটা টিশু গজায় দিয়ে তার কোন খোজ কবর না নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে বলে। এখানে না পারলে তারা ডিরেক্ট রেফার করবে কোন ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু তারা রেফার না করে যেখানে খুশি সেখানে যেতে বলে।এখন আমাদের দাবি হলো এটি যেদিন প্রকৃত মেডিকেল হিসেবে হবে সেদিনই চালু হবে অন্যথায় রাবিতে কোন মেডিকেল থাকবে না।

ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মাহবুবর রহমান বলেন, মেডিকেলের সাথে আমার কথা হয়েছে। আহত শিক্ষার্থীর সুচিকিৎসার জন্য যেসকল সরঞ্জামের প্রয়োজন তা আমাদের মেডিকেলে নেই। সেজন্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, আহত শিক্ষার্থীকে বেলা ১১টায় রক্তাক্ত অবস্থায় রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পর্যবেক্ষণ না করেই রামেকে যাওয়ার কথা বলে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা