খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে বিনামূল্যে গবাদিপশু ও পোষা প্রাণীদের চিকিৎসা সেবা প্রদান

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
রাবিতে বিনামূল্যে গবাদিপশু ও পোষা প্রাণীদের চিকিৎসা সেবা প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এর গ্লোবাল কানেকশনস ইভেন্টের অংশ হিসেবে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশনের মাধ্যামে গবাদিপশু ও পোষা প্রাণীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসা, টিকাদান এবং প্রয়োজনীয় সার্জারি সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাবি ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এ কর্মসূচি পরিচালিত হয়েছে।

আয়োজকরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী কল্যাণ সমিতির (আরইউএডব্লিউএ) এর কারিগরি সহায়তায় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের এলাকার খামারি ও পোষাপ্রাণী মালিকরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করে। এ ধরনের উদ্যোগ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সের সহযোগি অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, এই প্রোগ্রামটি ইউনিভার্সিটি অব
কুইন্সল্যান্ডের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অ্যানিমেল ওয়েলফেয়ার উদ্যোগের অংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল সাপোর্ট এবং ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের আর্থিক সহায়তায় গ্লোবাল কানেকশন ইভেন্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। ইউকিউ সারা বিশ্বে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।

তিনি আরও বলেন, আমরা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অ্যালামনাই হিসেবে এই কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছি। আমি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডে পড়াশোনা করেছি এবং সেখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আমার শিক্ষার্থীরা এসব টেকনিক্যাল কার্যক্রম পরিচালনা করছে, যাতে তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য তারা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মো. অবাক বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্যাম্পাস ও এর আশেপাশে থাকা কুকুর-বিড়ালের নিয়মিত সেবা দিয়ে আসছি। এর আগেও আমরা দুটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি। এটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের একটি গ্লোবাল কানেকশন ইভেন্টের অংশ। তারা আমাদের কিছু অনুদান প্রদান করেছে এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে।

তিনি আরও বলেন, এই সহায়তায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় থাকা গবাদিপশু গরু, ছাগল, হাঁস-মুরগি এবং ক্যাম্পাসের কুকুর-বিড়ালকে বিনামূল্যে সেবা প্রদান করছি। আমরা কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল সরবরাহ করছি এবং নিয়মিতভাবে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে আসছি। এ ধরনের কার্যক্রম আমরা প্রতি ছয় মাস পরপর আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।

বিড়ালের চিকিৎসা নিতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির আল-সিয়াম বলেন, আমি বিভিন্ন জায়গা থেকে বিড়াল রেসকিউ করি। বিশেষ করে যেসব পথবিড়াল ও ছোট বাচ্চা বিড়াল পরিত্যক্ত অবস্থায় থাকে, সেগুলো উদ্ধার করে নিজের কাছে রাখি। একজন শিক্ষার্থী হিসেবে এতগুলো প্রাণীর চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, তবে আমি সবসময় সংগঠনের ভাইদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছি। ভ্যাকসিনেশন হোক বা যেকোনো সমস্যায়, আমি কখনো খালি হাতে ফিরে যাইনি। তাদের সহযোগিতায় আমি বিড়ালগুলোকে যথাযথ চিকিৎসা দিতে পেরেছি। আজও আমি একটি বিড়ালের চিকিৎসার জন্য এখানে এসেছি এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করেছি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা