খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক উন্নয়নে এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
সম্পর্ক উন্নয়নে এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশপাশের এলাকায় চলাচল করা সিএনজি ও রিক্সা চালক সমিতি এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চবি ক্যাম্পাস সংলগ্ন রেলক্রসিং নুর জাহান কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘‘শিক্ষার্থীদের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন। শিক্ষার্থী আর স্থানীয় এলাকাবাসী, সিএনজি-রিক্সা চালকরা একে-অপরের পরিপূরক। একে-অপরের মধ্যে বৈরী সম্পর্ক চলতে দেওয়া যায় না। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিবেন না। কোনোভাবেই কোনো শিক্ষার্থীর গায়ে হাত দিবেন না। কোনো শিক্ষার্থী কোনো চালক বা স্থানীয়দের অসদাচরণ বা কোনো অন্যায় করলে নিজেরা সমাধান না করে সেটা আমাদের জানাবেন। আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’’

তিনি আরও বলেন, ‘‘এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এলাকাবাসীর ত্যাগ রয়েছে, তেমনিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় এলাকাবাসী নানা লাভবানও হচ্ছে। এলাকাবাসীর সাথে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, সেটি বজায় রাখার চেষ্টা করবেন। কেউ অপরাধ করলে তার পরিচয় সে অপরাধী, সেটা ঢাকার চেষ্টা অন্যরা করবেন না। যেই অপরাধ করুক না কেন, তার কোনো দলীয় বা অন্য কোনো পরিচয় নেই, তার একমাত্র পরিচয় হলো সে অপরাধী। তাকে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত কয়েকদিনে তিনটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, এলাকাবাসী উভয়ই হয়েছে- যা কোনোভাবেই কাম্য নয়।’’

সভায় উপস্থিত ছিলেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। হাটহাজারী উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, স্থানীয় সিএনজি চালক সমিতির সভাপতি মো. খোরশেদ, দপ্তর সম্পাদক মো. শামীম, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, রেল গেট ব্যবসায়ী সমিতির পক্ষে নুরুল হক খোকন প্রমুখ। চবির সাবেক শিক্ষার্থী মো. সোহেলের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসা সিদ্দিক, সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দ, রিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত পেশ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মেহমানের মতো। আমাদের এলাকার পাশে তারা পড়াশোনা করে ভালো জায়গায় গিয়ে যাতে এ এলাকার সুনাম করে, এমন আচরণ করতে হবে। তবু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। পরবর্তীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা