খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ড-এ কুবি শিক্ষার্থীদের সার্টিফিকেট বিরতণী অনুষ্ঠান

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
বার্ড-এ কুবি শিক্ষার্থীদের সার্টিফিকেট বিরতণী অনুষ্ঠান

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ১৩ জন ইন্টার্ন শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ‘সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। তিন মাসের ইন্টার্নশিপ শেষ করে তারা এই সার্টিফিকেট পায়।
‎
‎ইন্টার্ন শিক্ষার্থীরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের রকিবুল হাসান সোহাগ, আসাদুজ্জামান নূর, আনজান তুষার, শাহিন মিয়া, মোহাম্মদ আরমান সিদ্দিকী, লামিয়া আর্জুমান্দ, নুসরাত মাহি, আব্দুল্লাহ, রমজান আলী, বৃষ্টি আচার্য, আসাদুল ইসলাম রুমন, কুমার বিশ্বজিৎ রয়, দীনেশ বসু চাকমা।
‎
‎রবিবার (২১ এপ্রিল) বার্ডের এক সম্মেলন কক্ষে বার্ডের রিসার্চ ডিভিশনের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ সাইফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বার্ডের রিসার্চ বিভাগের পরিচালক মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের সদস্যবৃন্দ, ইন্টার্ন শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক এবং ইন্টার্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে তত্ত্বাবধায়কগন ইন্টার্নশিপ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে তাদের মূল্যায়ন ও ইন্টার্নশিপ সম্পর্কে তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠান শেষে ইন্টার্ন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং তাদের সম্পন্নকৃত ইন্টার্নশিপ রিপোর্ট গ্রহণ করা হয়। এ ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
‎
‎তিন মাসের ইন্টার্নশিপ শেষে অনুভূতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লামিয়া আর্জুমান্দ বলেন, “বার্ডে ইন্টার্নশিপ করে আমি মিডিয়া, রিসার্চ, কমিউনিকেশন তিনটা সেক্টরেই কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বার্ডে অর্জিত এই অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ পেশাগত জীবন ও গবেষণার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।”

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমান সময়ে পুস্তকীয় জ্ঞান থাকলেই হবে না, সেটাকে বাস্তবে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা জানতে হবে। আর সেই কাজটা যেন ছাত্রছাত্রীরা ভালোভাবে করতে পারে তার জন্যই ইন্টার্নশিপ। শিক্ষার্থীরা তাদের চার বছরে বিভিন্ন কোর্সের মাধ্যমে যেসব তাত্ত্বিক ধারণা পেয়েছে এই ইন্টার্নশিপের মাধ্যমে তা মূল্যায়ন করা হবে।’
‎
‎প্রধান অতিথির সমাপনী বক্তব্যে বার্ডের মহাপরিচালক মোঃ সাইফ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সময়ে পৃথিবী খুব ফাস্ট। একটা সময় ছিল যখন বিশ্ববিদ্যালয়গুলো নলেজ দিত আর কোম্পানিগুলো স্কিল শেখাতো। কিন্তু বর্তমানে চাকরির বাজারে কোম্পানিগুলো স্কিল শেখাতে চায় না, তারা রেডিমেট প্রোডাক্ট চায়, স্কিলড্ লোকজন চায়। আর ইন্টার্নশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী তার নলেজকে স্কিলড্- এ রূপান্তর করতে পারে। তাই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই স্কিল বাড়াতে হবে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা