খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি রোভার স্কাউট গ্রুপে নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আবু সুফিয়ান-অভি

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
বেরোবি রোভার স্কাউট গ্রুপে নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আবু সুফিয়ান-অভি

ছবি: আবু সুফিয়ান ও অভি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোভার স্কাউট গ্রুপের নতুন ক্রু-ইন কাউন্সিল কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি ও সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু সুফিয়ান আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জীবন রায় অভি।

মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রুপ সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী এবং গ্রুপ সম্পাদক ও আরএসএল আখের চৌধুরীর স্বাক্ষরে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা

কমিটিতে রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি, মোছাঃ জান্নাতুল ফেরদৌস,পুলক অধিকারী, যুগ্ম-সাধারন সম্পাদক মোছাঃ আইভি আক্তার,সাংগঠনিক সম্পাদক শ্রাবণী দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীপ রঞ্জন রায়, অর্থ সম্পাদক মোছাঃ সুমাইয়া ইসলাম সিহা, দপ্তর সম্পাদক প্রতীক সরকার, প্রোগ্রাম সম্পাদক মোছাঃ মিতানুর আক্তার মুক্তা ক্রীড়া সম্পাদক ঈশিতা রাণী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলিফ আর রহমান সপ্নীল, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক মোছাঃ সুমাইয়া আক্তার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোছাঃ মাকসুরাতুন নাঈমা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ সোহানুর রহমান কার্যকরী সদস্য মোঃ মোরসালিন আহম্মেদ সাকিব, মোঃ আবদুল্লাহ মেহবুব খান,অচিন্ত রায়, সাগর চন্দ্র রায়, মোছাঃ শিরিন আক্তার, মোহাঃ মিম খাতুন

নবনির্বাচিতদের প্রতিক্রিয়া

সাধারণ সম্পাদক জীবন রায় অভি বলেন, “এই দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। ইউনিটের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিতে কাজ করব।”

সভাপতি আবু সুফিয়ান আল মামুন বলেন, “সেবার ব্রত নিয়ে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য। পূর্ববর্তী কমিটির ধারাবাহিকতা বজায় রেখে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও দেশসেবামুখী করতে আমরা কাজ করব।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা