খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।

দেয়াল লিখনে ছাত্রদলের নেতাকর্মীদের ‘গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘গুপ্ত’—এ ধরনের প্রতিবাদী বাক্য লিখতে দেখা যায়।

কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে অতর্কিত হামলা করা হয়েছে, তা বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের রক্তক্ষরণের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল লাল রঙের কালি দিয়ে দেয়াল লিখন করছে, গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠেছিল, তেমনি আজও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা।”

তিনি আরও বলেন, “গুপ্ত রাজনীতি নিপাত যাক, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক। ছাত্রদল চায়, সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন তাদের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করুক এবং ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুক। ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হচ্ছে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলবে না। একইসঙ্গে অপসংস্কৃতি ও বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্রও সহ্য করা হবে না।”

শিবির ও জামায়াতের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে আজ আমাদের এই কর্মসূচি। শিবিরের এই গোপন রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, তারা দেশে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাতে চায়। আমরা চাই, শিবির সুস্থ ও স্বচ্ছভাবে রাজনীতি করুক। যে সকল ছাত্রসংগঠন ইসলামবিরোধী ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান দেওয়া হবে না।”

ছাত্রদল সভাপতি আরও বলেন, “আমরা জানি, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে হত্যা করেছে। ইসলামী ছাত্রশিবির একটি গুপ্ত ছাত্রসংগঠন, যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে এদেশের মানুষ, বিশেষ করে মা-বোনদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত ছিল।”

প্রসঙ্গত, গতকাল চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনাকে ঘিরে এ প্রতিবাদমূলক দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা