খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেন্ট্রো’র পরিবেশনায় আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই ফেয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে তাদের সহযোগিতা করেছে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল সেন্ট্রো টেক্স লিমিটেড। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেড, ফ্যাশন পাওয়ার গ্রুপ; গ্লোড স্পন্সর হিসেবে আমান গ্রুপ; সিলভার স্পন্সর হিসেবে ব্যাবিলন গ্রুপ ও এমএম নিট ওয়্যার লিমিটেড ছিলো।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল—শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন আনুষ্ঠানিকভাবে জব ফেয়ারের উদ্বোধন করেন। এরপরই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। তাঁরা হাতে নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে করপোরেট প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে এবং চাকরি ও ইন্টার্নশিপের নানা সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

প্রায় ২৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় ফেয়ারে। এর মধ্যে ছিলো সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা, ব্যাবিলন গ্রুপ, হা-মিম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বানী গ্রুপ, এপিলিয়ন, একেএইচ গ্রুপ, প্যাসিফিক জিন্স, চরকা টেক্সটাইলস লিমিটেড, বিটপী গ্রুপ, সামিট ডাই কেমিক্যালস লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, ইউনিক কালার কেমিক্যালস, বেন-টেক কেমিক্যালস ইত্যাদি। অন-স্পট ইন্টারভিউও নেয় কয়েকটি প্রতিষ্ঠান।

বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন যাতে অংশ নেয় টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা এবং সিইও তারেক আমিন, সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহেদ সিকদার, ফ্যাশন পাওয়ার গ্রুপের মার্চেন্ডাইজিং বিভাগের এজিএম মো. নূর হোসাইন, ব্যাবিলন গ্রুপের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সেন্ট্রো’র মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাফর ইকবাল। প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয় ছিলো “ভূ-রাজনীতি কীভাবে বস্ত্র শিল্পকে বদলে দিচ্ছে এবং নতুন স্নাতকদের জন্য নতুন পদক্ষেপ।”

এরপর দুপুরে ওয়ার্কশপ সেশন হয়, যেখানে বক্তব্য রাখেন সেন্ট্রো’র এজিএম জাইদুর রহমান। তিনি সেন্ট্রো গ্রুপ নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা দেন। দিনব্যাপী কর্মশালা ও আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটি’র অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং রেডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ.কে.এম মহসিন আহমেদ।

সমাপনী বক্তব্যে আইটিইটি-র অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার বলেন, “গতবছরের আয়োজনের থেকে কোনো অংশেই কম হয়েছে বলে মনে করি না। আমরা শুরু থেকেই ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত ছিলাম। এই গরমে এত অল্প সময়ের মাঝে এত বড় আয়োজন সম্পন্ন করায় ক্যারিয়ার ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই।”

আইটিইটি’র অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, “সব ক্লাবের কিছু না কিছু ইভেন্ট থাকে, কিন্তু ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার ফেয়ার সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উপকারে আসবে। ফ্রেশ গ্র্যাজুয়েট এই ফেয়ারের মাধ্যমে প্রায় ২৭টি প্রতিষ্ঠান একদিনে রিচ করতে পারছে এটা বিশাল একটা সাফল্য।”

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “ক্যারিয়ার ফেয়ার প্রতিবছর যেন অনুষ্ঠিত হয় এবং পরের বছর আরও বড় পরিসরে যাতে আয়োজন করা হয় তার ব্যবস্থা করা হবে। বিভিন্ন গ্রুপের চেয়ারম্যানদের আমি বলবো যেন আমাদের শিক্ষার্থীদের ভালো বেতনে চাকরি দেন, যাতে তারা তাদের চাকরিতে বেশি শ্রম দিতে পারে এবং তাদের লক্ষ্য পূরণ করতে পারে।”

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তানবীরুল ইসলাম জীয়ান বলেন, “ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা আমার কাছে স্বপ্নের মতো ছিল। বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে গ্রুপ এবং স্পনসর ম্যানেজ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবছর যেন এমন মেগা ইভেন্ট আয়োজন করা হয় এটাই আমার লক্ষ্য।”

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাবের উদ্দেশ্য হলো বুটেক্সের শিক্ষার্থীদের নেতৃত্ব বৃদ্ধি করা যাতে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে ভালো করতে পারে। এবারে জব ফেয়ারের পাশাপাশি সিভি রাইটিং, এইচআর পার্সপেক্টিভ এবং ক্যারিয়ার গাইডলাইনের উপরে সেশন রাখা হয়েছে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা