খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে জাবির শের-ই-বাংলা হলে ব্যতিক্রমী উদ্যোগ: শ্রমিক সম্মাননা ও ক্রীড়া আয়োজন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
মে দিবসে জাবির শের-ই-বাংলা হলে ব্যতিক্রমী উদ্যোগ: শ্রমিক সম্মাননা ও ক্রীড়া আয়োজন

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হল সংসদের উদ্যোগে ‘শ্রমিক সম্মাননা ও ক্রীড়া আয়োজন’ অনুষ্ঠিত হয়েছে।

 ১ মে সকাল ৮টা ৩০ মিনিটে হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক আসিফ হাসানের তত্ত্বাবধানে হল প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন হলের সকল কর্মচারী, পাশাপাশি হলের অধীনস্থ বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীরা।

শেরে বাংলা এ কে ফজলুল হক হল সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হলের স্টাফ এবং বটতলার দোকান মালিক ও কর্মচারীদের সম্মানে আমরা এই আয়োজন করেছি। সারাবছর তারা আমাদের দেখভাল করেন এবং বিভিন্নভাবে সেবা দিয়ে থাকেন। তাই তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ। এতে অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে শ্রমজীবী মানুষের সঙ্গে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় হবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ছাত্রসমাজ সবসময় পাশে থাকবে।”

হল সংসদের ভিপি আসিফ মিয়া বলেন, “মহান মে দিবস উপলক্ষে হলের কর্মচারী এবং বটতলার দোকানের কর্মীদের সম্মান জানাতে এই ক্রীড়া উৎসব ও শ্রমিক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রমজীবী মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “একটি হলের সার্বিক পরিবেশ সুন্দর ও কার্যকর রাখতে কর্মচারীদের অবদান অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমের ফলেই আমাদের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়। তাই এই বিশেষ দিনে তাদের আনন্দ ও প্রাপ্য সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা