খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের চোখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ; রাজনৈতিক চাপমুক্ত সাংবাদিকতার প্রত্যাশা

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
তারুণ্যের চোখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ; রাজনৈতিক চাপমুক্ত সাংবাদিকতার প্রত্যাশা

‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার নিশ্চিত করার দাবি নিয়ে প্রতিবছর নতুন করে সামনে আসে দিনটি।

সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ভিন্নধর্মী ভাবনা ও প্রত্যাশা। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে। শিক্ষার্থীরা মনে করেন, একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তিই হলো স্বাধীন গণমাধ্যম। তবে বাস্তবতায় নানা চাপ, রাজনৈতিক প্রভাব এবং সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নের কারণে কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকতা অনেক সময় তার নিরপেক্ষতা হারায়।

আইন বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, আমরা এমন একটি গণমাধ্যম চাই, যেখানে সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। তরুণ সমাজের কণ্ঠও সেখানে গুরুত্ব পাবে। ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ যেমন সহজ হয়েছে, তেমনি ভুয়া খবর ও বিভ্রান্তির ঝুঁকিও বেড়েছে। তাই স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদের মতে, আমরা সাংবাদিকতা বলতে কি বুঝি, যে ব্যক্তি নিরপেক্ষ ভাবে তথ্য প্রচার করবে। যার মধ্যে কারো স্বার্থ সংরক্ষিত হবে না সত্য ব্যতীত। কিন্তু বর্তমানে তা দেখা যায় না। আর এর বড় কারণ হলো, যেসকল সংবাদমাধ্যম সংবাদ প্রচার করে তাদের মালিকানা থাকে প্রভাবশালী রাজনীতিবিদ ও বড় ব্যবসায়ীদের কাছে। তারা এর মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো সংবাদ প্রচার করে। যার ফলে,সাংবাদিকতা কথায় সঠিক ব্যবহার হয়ে উঠে না।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মিডিয়া স্বাধীন না হলে সমাজের মাফিয়া শ্রেণির লোকেরা সমাজ ও রাষ্ট্রকে শোষন করার সুযোগ পেয়ে যায়। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। একইসঙ্গে তরুণদের অংশগ্রহণ বাড়িয়ে গণমাধ্যমকে আরও গতিশীল ও বহুমাত্রিক করা প্রয়োজন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিন সরকার বলেন, সাংবাদিকরা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে না মালিকপক্ষ এবং রাজনৈতিক চাপের কারণে। প্রতিনিয়ত এই সীমাবদ্ধতা গুলোকে প্রত্যক্ষ করতে হয়। সাংবাদিকদের জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারে প্রথমত আইন সংস্কারের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা বিধান করতে হবে, নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সুবিধা, মিডিয়া, মালিকানার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হয়।

বিশ্লেষকরা মনে করেন, সাংবাদিকতা পেশা সম্পূর্ণ স্বাধীন না হলে ভবিষ্যতে এ পেশা হুমকির মুখে পড়বে। গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান আরো নিচে নেমে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দেশজুড়ে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. খাদেমুল ইসলাম বলেন, বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন না। কারণ তার উপর বিভিন্ন ধরনের চাপ থাকে; এ চাপ গুলোকে ওভারকাম করিয়ে স্বাধীনভাবে কাজ করা একদমই কঠিন। বাংলাদেশের গণমাধ্যম এখনো ঐ পর্যায়ে যায় নাই যে, তাকে আমরা স্বাধীন বা মুক্ত বলতে পারি। সাংবাদিকদের অবস্থাও তেমন একটা ভালো না। কোনো একটা রিপোর্ট করতে গেলে অনেকসময় দেখা যায় যে, তাদেরকে পেশিশক্তির মুখোমুখি হতে হয়। নানান ধরনের ভয়ভীতি তাদেরকে দেখানো হয়। এগুলোকে ওভারকাম করতে যে প্রটেকশন দরকার তা সাংবাদিকরা অনেকসময় পায় না।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষার জন্যে সরকারের আইন করা দরকার। যেগুলো সাংবাদিকদের কর্মক্ষেত্রে প্রটেকশন দিবে। সাংবাদিকদের চাকুরীর নিশ্চয়তা, তাদের ভালো বেতনের ব্যবস্থা করা সাংবাদিকতা পেশাকে যথাযথ সম্মান দেওয়া এগুলোর জন্য সরকারের আইন করা দরকার। এগুলো অনেক ক্ষেত্রে করা হয় না, ফলে সাংবাদিকরা সবসময় একধরনের প্রেশারের মধ্যে থাকে।

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে-কে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা