খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ড্রাগ ডিজাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
চবিতে ড্রাগ ডিজাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চবিতে ড্রাগ ডিজাইন বিষয়ক কর্মশালা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান, বিশেষ করে বায়োইনফরমেটিক্স ও ড্রাগ ডিজাইন বিষয়ে ধারণা দিতে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘ফ্রম মলিকিউলস টু মেডিসিন্স: ইউজিং ক্যাড এন্ড মলিকিউলার ডকিং’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) ও ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড, বাংলাদেশ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিইউএসএসের সাধারণ সম্পাদক ও কর্মশালার আহ্বায়ক রুবাইয়া ইয়াসমিন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে শুভকামনা জানান এবং বিজ্ঞানভিত্তিক দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার মূল পর্ব পরিচালনা করেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. কে. ফয়সাল আহমেদ। তিনি কম্পিউটার-এইডেড ড্রাগ ডিজাইন (সিএডিডি) ও মলিকিউলার ডকিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেন। এ সময় তিনি কম্পিউটারভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করে কীভাবে মলিকিউল বিশ্লেষণ এবং সম্ভাব্য ওষুধ তৈরির প্রক্রিয়া পরিচালিত হয়, তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউএসএসের সাধারণ সদস্য সুমাইয়া জাহান সাওদা ও তিশা চৌধুরী।

কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য দেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেডের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক প্রজা বড়ুয়া। তিনি এ আয়োজনের জন্য সিইউএসএসকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাপনী বক্তা হিসেবে বক্তব্য দেন সিইউএসএসের সভাপতি প্রতীক দত্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চায় সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেডের গবেষণা সহকারী মো. শাহ পরাণ এবং সিইউএসএসের ২০২৫-২৬ কমিটির সভাপতি কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছ।

কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেডের সৌজন্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা