আজ চাঁদপুর আসছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আজ একদিনের সফরে চাঁদপুর জেলা সফর করবেন।
গত ৩ মে পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. মাসুম রেজা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবন থেকে গজারিয়া উপজেলা-র উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
সকাল ৮টায় গজারিয়া উপজেলায় পৌঁছে সকাল সাড়ে ৮টায় হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে সকাল ৯টায় চাঁদপুর জেলা-র উদ্দেশ্যে যাত্রা করবেন।
দুপুর ১২টায় চাঁদপুরে পৌঁছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনযোগ্য খালসমূহ সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউস-এ অবস্থান করার কথা রয়েছে।








আপনার মতামত লিখুন