খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাকসুর নারী উদ্যোক্তা মেলা

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাকসুর নারী উদ্যোক্তা মেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর মহিলা বিষয়ক বিভাগ ও ছাত্রী হল সংসদসমূহের উদ্যোগে দুই দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৪২টি স্টলে ৪২ জন নারী উদ্যোক্তা তাদের নিজস্ব উদ্ভাবিত ও তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ও ১৫ মে) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা চলবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পণ্যের প্রদর্শনী, বিক্রয় কার্যক্রম ও অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে। এছাড়া মেলা ঘিরে দর্শনার্থীদের তোলা সেরা ১০টি ছবি নির্বাচন করে পুরস্কৃত করা হবে।

মেলায় ঘুরতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিসা আফসা বলেন, “রাকসুর মহিলা বিষয়ক বিভাগের এই মেলায় এসে খুব ভালো লাগছে। এখানে অনেক সুন্দর ও মানসম্মত পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ রয়েছে।”

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নারী শিক্ষার্থীদের নিয়ে আজকের এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা নিজেরাই পণ্য তৈরি করে এখানে বিক্রি করছেন। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে, যা অবশ্যই প্রশংসনীয়। আমরা তাদেরকে সবসময় উৎসাহ ও সহযোগিতা করব।”

এ বিষয়ে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, “রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও নারী হল সংসদের উদ্যোগে এ নারী উদ্যোক্তা মেলা দুই দিনব্যাপী চলবে। শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আগে বিভিন্ন ধরনের মেলা হলেও শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে তুলে ধরার এমন আয়োজন খুব একটা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “যেসব নারী শিক্ষার্থী উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। এখানে ৪২টি স্টলে ৪২ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের দর্শনার্থীরাও এটি পরিদর্শন করতে পারবেন।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, “রাকসুর কার্যক্রমের মধ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। ক্যাম্পাসে এ ধরনের উদ্যোক্তা মেলা খুব বেশি দেখা যায় না। আমরা সাধারণত শিক্ষার্থীদের বিসিএস বা চাকরিমুখী হওয়ার পরামর্শ দিই, কিন্তু উদ্যোক্তা খাতও একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। যারা উদ্যোক্তা হবে, তারাই ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোক্তা মেলার আয়োজন অবশ্যই তাদের অনুপ্রাণিত করবে। যারা ইতোমধ্যে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন, তারা আরও ভালো করার সাহস ও সুযোগ পাবেন।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা