খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে দুই দিনব্যাপী ‘মেশিন ম্যানিয়া ৩.০’ অনুষ্ঠিত

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
বুটেক্সে দুই দিনব্যাপী ‘মেশিন ম্যানিয়া ৩.০’ অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দুই দিনব্যাপী প্রযুক্তিনির্ভর আয়োজন ‘মেশিন ম্যানিয়া ৩.০’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পুলক্রা কেমিক্যালস-এর পরিবেশনায় এবং বুটেক্স টেক্সমেক সোসাইটির আয়োজনে ১৪ মে (বৃহস্পতিবার) ও ১৫ মে (শুক্রবার) অনুষ্ঠিত এ আয়োজন ছিল উদ্ভাবন, প্রযুক্তি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা।

‘মেকা ক্ল্যাশ’ ও ‘মেকা মেহেম ২.০’— এই দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৪৫০ জন প্রতিযোগী চারটি ভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেন। সেগমেন্টগুলোর মধ্যে সকার বট প্রতিযোগিতায় ১৫টি দল অংশগ্রহণ করে, যেখানে রোবটচালিত গাড়ির মাধ্যমে ফুটবল খেলা পরিচালিত হয় এবং লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় অংশ নেয় ৪৪টি দল। এতে রোবটচালিত গাড়িকে কম সময়ে জটিল পথ সঠিকভাবে অতিক্রম করতে হয়। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক ই-ফুটবল এবং এফসি-২৬ (ফিফা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বুটেক্সের ২৭তম ব্যাচের সানজিদা ইসলাম তুলি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মো. মোমিনুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সকার বট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সিঙ্গুলা ইসলামি ফাজিল মাদ্রাসার দল “বাম্বল বি”, প্রথম রানারআপ বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুলের “হাইপারভোল্টেজ” দল এবং দ্বিতীয় রানারআপ আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির “ইনডাকশন মোটর” দল। এফসি-২৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের নূর, প্রথম রানারআপ হন বুটেক্সের জায়েদ-উল-হক এবং দ্বিতীয় রানারআপ হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আহনাফ রাফিদ অরিন। আন্ত:বিশ্ববিদ্যালয় ই-ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শাফায়েত হোসাইন আলিন, প্রথম রানারআপ সৌমিক হাসান তরফদার (অর্ণব) এবং দ্বিতীয় রানারআপ ইমন দাস। লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দল “জেনন”, প্রথম রানারআপ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের “শেষ নবাব” এবং দ্বিতীয় রানারআপ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের “আহো ভাতিজা আহো”।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ” আমি বুটেক্সে এসে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত বোধ করছি। একজন টেক্সটাইল শিক্ষার্থী হিসেবে নিজের বিশ্ববিদ্যালয়ে এমন প্রযুক্তিনির্ভর আয়োজন দেখতে পাওয়া গর্বের বিষয়। বুটেক্সের উন্নয়ন ও টেক্সটাইল খাতের অগ্রগতির জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। আশা করি, ভবিষ্যতে বুটেক্স দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে আরও এগিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “সানজিদা ইসলাম তুলি সাহসিকতা ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ। তিনি বুটেক্স পরিবারের জন্য অনুপ্রেরণার প্রতীক। টেক্সটাইল শিল্পের উন্নয়নে শুধু মেশিন ব্যবহারে নয়, বরং মেশিন তৈরি ও প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও গবেষণামুখী চিন্তাকে আরও সমৃদ্ধ করবে।

টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মো. মোমিনুল আলম বলেন, “শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর আয়োজন আমাকে অত্যন্ত গর্বিত করেছে। মেশিন ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই বিভাগটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও বৃহৎ আয়োজন দেখে আমি নিজেকে সফল মনে করি। গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর আমাদের আরও গুরুত্বারোপ করতে হবে।”

বুটেক্স টেক্সমেক সোসাইটির সভাপতি প্রান্ত বিশ্বাস সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “টেক্সমেক সোসাইটি সবসময় প্রযুক্তি, মেশিনারি ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কিছু শেখানোর চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠান সফল করতে সকল ব্যাচের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে।”

প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক এ আয়োজন তরুণদের রোবোটিক্স, মেশিনারি ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা