খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা, গালিগালাজ ও হুমকির অভিযোগ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা, গালিগালাজ ও হুমকির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা, অশালীন আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এসব ঘটনায় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

​রবিবার (১৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে একদল সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী প্রক্টরকে আক্রমণ করতে উদ্যত হলে সাংবাদিকরা সেই ঘটনার ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূরে তামিম স্রোতসহ বেশ কয়েকজন আন্দোলনকারী সাংবাদিকদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

​পরবর্তীতে এই ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে, সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের ক্যারিয়ার ধ্বংস করার হুমকিসহ নানাবিধ উসকানিমূলক বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার। এ সময় পেছন থেকে আরও কয়েকজন শিক্ষার্থী তাকে উসকানি দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

​এমন অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, ধারাবাহিক এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জাবি প্রতিনিধি আল মামনুন (মাহ্ আলম) বলেন, ‘প্রক্টর অফিসের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় আন্দোলনকারী শিক্ষার্থী সাংবাদিকদের উদ্দেশ্যে অবমাননাকর ভাষায় গালিগালাজ করেন। এমন আচরণের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে প্রশাসনকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

​আজকের পত্রিকার জাবি প্রতিনিধি মুশফিক রিজওয়ান বলেন, ‘প্রক্টর অফিসের সামনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখানে একটি দোকানের কর্মচারীর ভিডিও ধারণকে কেন্দ্র করে পুরো দায় সাংবাদিকদের ওপর চাপিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সারাদিন কষ্ট করে কাজ করার পর যদি এমন আচরণ সহ্য করতে হয়, তবে কাজের স্পৃহা নষ্ট হয়ে যায়।’

​দৈনিক যুগান্তরের জাবি প্রতিনিধি ও জাবি প্রেসক্লাবের কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম বলেন, ‘প্রক্টর অফিসে বহিরাগত আটকের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য আমরা সেখানে উপস্থিত হই। একপর্যায়ে আন্দোলনকারীরা প্রক্টরের দিকে মারমুখীভাবে তেড়ে আসেন। পরে প্রক্টর উপাচার্যের গাড়িতে করে স্থান ত্যাগ করেন। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উদ্দেশ্যে কয়েকজন শিক্ষার্থী অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে। আমরাও এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী, তাদের কাছ থেকে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়।’

​এদিকে, একই দিন দুপুরে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার আরেকটি ঘটনা ঘটে। এনটিভি অনলাইনের জাবি প্রতিনিধি আকিব সুলতান অর্নব বলেন, ‘জরুরি সংবাদ সংগ্রহের কাজে রেজিস্ট্রার ভবনের একটি নির্দিষ্ট বিভাগে যাওয়ার প্রয়োজন ছিল। প্রবেশের সময় আমার প্রাতিষ্ঠানিক ও পেশাগত পরিচয় দেওয়ার পরও আমাকে ভেতরে ঢুকতে না দিয়ে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এটি গণমাধ্যমের কাজের প্রতি স্পষ্ট অসহযোগিতা।

​সন্ধ্যার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে তাৎক্ষণিকভাবে মৌখিক অভিযোগ জানান উপস্থিত সাংবাদিকেরা।

​এ বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রাতিষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আসলে নিয়মতান্ত্রিক উপায়ে যথাযথ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা