খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-শিশু নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের দাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
নারী-শিশু নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের দাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

মিরপুরে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২০ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্নাসহ শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ মামলার সংখ্যা বাড়লেও অধিকাংশ ঘটনায় বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি দেখা যায় না। ফলে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে।

বক্তব্যে সাবিকুন্নাহার তামান্না বলেন, শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ উদাহরণ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের বাইরে গিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেক ক্ষেত্রে অপরাধীরা গ্রেপ্তার হলেও দ্রুত জামিনে মুক্ত হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “দেশের মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কোমলমতি শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অথচ এসব প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।”

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রসঙ্গ তুলে সাবিকুন্নাহার তামান্না বলেন, অভিযুক্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পরও তাকে গ্রেপ্তার না করা বিচার ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করে। একইসঙ্গে অনলাইন হয়রানি, স্লাট-শেমিং, ডোমেস্টিক ভায়োলেন্স ও সামাজিক নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমা খাতুন বলেন, “রামিসা, তনু, আছিয়াসহ দেশের সকল ধর্ষিত ও নির্যাতিত নারীর পক্ষ থেকে আমরা বিচার চাই। আর কতবার আমাদের রাজপথে দাঁড়াতে হবে?”

আরেক শিক্ষার্থী সুমাইয়া ফাহমিদা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধারাবাহিকভাবে হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটছে। রাষ্ট্রকাঠামো ও বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়লে অনিয়ম ও অবিচার জনগণের নিয়তিতে পরিণত হয় বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধন থেকে শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা