খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের আবেদনে ঈদে শিক্ষার্থীদের জন্য বাস দিল বেরোবি প্রশাসন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ছাত্রদলের আবেদনে ঈদে শিক্ষার্থীদের জন্য বাস দিল বেরোবি প্রশাসন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ছাত্রদলের আবেদনে পরিপ্রেক্ষিতে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে ঘরে ফেরা শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সেবার ব্যবস্থা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পাঁচটি বাস শনিবার (২৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ছেড়ে যায়।

ভোর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মূল ফটকে ভিড় করেন। পুরো এলাকায় ছিল ঈদে বাড়ি ফেরার আনন্দঘন পরিবেশ।

পরিবহন পুল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অনলাইনে রেজিস্ট্রেশন নেওয়া হয় এবং রাতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে দূরবর্তী এলাকার শিক্ষার্থী ও আগে রেজিস্ট্রেশনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়।

শিক্ষার্থীদের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে ঢাকা, বগুড়া, নাটোর, কুড়িগ্রাম ও পঞ্চগড় রুটে বিশেষ বাস চালু করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে আমরা সন্তুষ্ট। ঈদযাত্রায় গণপরিবহনের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া থেকে রেহাই পেতে বিশ্ববিদ্যালয়ের এই বাস সেবা বড় স্বস্তি এসেছে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিফা লুবানা রানিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে খুবই ভালো লাগছে। আগে দেখতাম রংপুরের আশপাশের শিক্ষার্থীরা ক্লাস শেষে বাসে করে বাড়ি যেতে পারত, কিন্তু আমরা সেই সুযোগ পেতাম না। এবার সুযোগটি পেয়ে খুব ভালো লাগছে।

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাজী সিয়াম হোসাইন বলেন, বেরোবি প্রশাসন ও ছাত্রদলের ভাইদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে আমরা আনন্দিত। এ সেবা চালু থাকুক।

তবে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা বিভাগীয় শহরগুলোতেও বাস সেবা চালুর দাবি জানিয়েছেন। রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বরিশালের বাসিন্দা বাপ্পি আহমেদ বলেন, বরিশালসহ অন্যান্য দূরবর্তী বিভাগীয় শহরে বাস চালু হলে আমাদের জন্য ভালো হয়। রংপুর ও আশপাশের শিক্ষার্থীরা নিয়মিত বাস সেবা পায়, কিন্তু দূরের শিক্ষার্থীরা বঞ্চিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বাস দেওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সকাল থেকে আমরা সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের বাসে তুলেছি। ভবিষ্যতে সব বিভাগীয় শহরে বাস সেবা চালুর জন্য আমরা আবেদন জানাব। এছাড়া সাবেক শিক্ষার্থীরাও ঢাকা থেকে একই বাসে রংপুরে ফিরতে পারবেন।

এ বিষয়ে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাতটি বাসের মধ্যে পাঁচটি বাস দেওয়া হয়েছে। বাকি দুটি বাস দূরপাল্লার যাত্রার উপযোগী নয়। ঢাকায় আরও একটি বাস দিতে পারলে ভালো হতো। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা