খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬: কুইজ বক্স বিডির টুর্নামেন্টে মেগা পুরস্কার Realme C85 Pro

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬: কুইজ বক্স বিডির টুর্নামেন্টে মেগা পুরস্কার Realme C85 Pro

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশের কুইজপ্রেমী ও ফুটবল অনুরাগীদের জন্য বিশেষ অনলাইন কুইজ টুর্নামেন্টের আয়োজন করেছে কুইজ বক্স বিডি। “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬” শিরোনামের এ প্রতিযোগিতা আগামী ১ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।

দুই মাসব্যাপী এ আয়োজনে প্রতিদিন নতুন নতুন কুইজ, আকর্ষণীয় পুরস্কার এবং মেগা প্রাইজ জয়ের সুযোগ থাকছে। টুর্নামেন্টটি মোট ৮টি স্টেজে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্টেজে থাকবে ১০ হাজার টাকার প্রাইজ পুল, যেখানে সেরা ১৫০ জন অংশগ্রহণকারী পুরস্কৃত হবেন। এছাড়া পুরো টুর্নামেন্টের সেরা পারফর্মারের জন্য মেগা পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ব্র্যান্ড নিউ Realme C85 Pro স্মার্টফোন।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা পাবেন ৫০০ বোনাস পয়েন্ট এবং ১০টি ফ্রি রিট্রাই সুবিধা। পাশাপাশি প্রতিদিন লগইন করলেই মিলবে অতিরিক্ত ১০০ পয়েন্ট বোনাস।

আয়োজকদের মতে, এটি শুধু জ্ঞানের লড়াই নয়, বরং গতি ও কৌশলেরও পরীক্ষা। প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট যোগ হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। একই স্কোর হলে যে অংশগ্রহণকারী কম সময়ে কুইজ সম্পন্ন করবেন, তিনি লিডারবোর্ডে এগিয়ে থাকবেন।

প্রতিযোগীদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ দিতে রাখা হয়েছে ‘রিট্রাই মেকানিজম’। এর মাধ্যমে যেকোনো কুইজ পুনরায় খেলে স্কোর ও সাবমিশন সময় উন্নত করা যাবে।

এ ছাড়া ‘অ্যামেচার লিগ’ নামে একটি ফ্রি কুইজ টুর্নামেন্টও থাকবে। সেখানে প্রতিদিন বিভিন্ন ক্যাটাগরির কুইজ খেলে পুরস্কার জয়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

টুর্নামেন্টের বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নিয়মাবলি কুইজ বক্স বিডির ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি তাদের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট প্রকাশ করা হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা