খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উপাচার্যের বক্তব্য প্রকাশের জেরে কালের কণ্ঠ প্রতিনিধিকে ব্যাখ্যা তলব, ক্ষোভ সাংবাদিক মহলে

মো: তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
উপাচার্যের বক্তব্য প্রকাশের জেরে কালের কণ্ঠ প্রতিনিধিকে ব্যাখ্যা তলব, ক্ষোভ সাংবাদিক মহলে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্যের বক্তব্য প্রকাশকে কেন্দ্র করে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইতিহাস, সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলামকে ব্যাখ্যা তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত একটি নোটিশে মো. মিরাজুল ইসলামকে তিন কর্মদিবসের মধ্যে প্রকাশিত সংবাদের তথ্যসূত্র, অডিও-ভিডিও রেকর্ডসহ লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়। ১০ জুন তারিখের ওই চিঠি ১৪ জুন তার হাতে পৌঁছায়।

এর আগে ৯ জুন দৈনিক কালের কণ্ঠে ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখানে প্রচুর দর্শক আসে। যেহেতু খুলনায় তেমন বিনোদনকেন্দ্র নেই। এ বিষয়টি বিবেচনা করে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, প্রকাশিত প্রতিবেদনে উপাচার্যের বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে মো. মিরাজুল ইসলাম বলেন, তিনি পেশাগত দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে।

গণমাধ্যমকর্মীর তথ্যসূত্র বা অডিও রেকর্ড তলব করাকে তিনি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন। একই সঙ্গে ডিসিপ্লিনে চিঠি পাঠিয়ে তার শিক্ষাজীবনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই ঘটনায় দৈনিক কালের কণ্ঠ কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর বলেন, কোনো সংবাদ সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইলে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোই নিয়ম। বস্তুনিষ্ঠ সংবাদের তথ্যসূত্র তলব করাকে তিনি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এক বিবৃতিতে ঘটনার তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

সংগঠনটির দাবি, সাংবাদিকতা নীতিমালা অনুযায়ী কোনো সাংবাদিক তার তথ্যসূত্র বা অডিও রেকর্ড প্রশাসনের কাছে দিতে বাধ্য নন। শিক্ষার্থী পরিচয়কে ব্যবহার করে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর মানসিক চাপ সৃষ্টির অপচেষ্টা বন্ধ এবং নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা