খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

মো: তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
খুবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে কুরুচিপূর্ণ ও অশালীন বার্তা পাঠান ডিসিপ্লিনটির শিক্ষক ও সাবেক প্রধান ড. মো. রেজাউল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিমেষ দে বলেন, “এই ঘটনা শুধু একজন শিক্ষার্থীর প্রতি অন্যায় নয়, এটি পুরো শিক্ষার্থী সমাজের নিরাপত্তার ওপর আঘাত। যৌন হয়রানির মতো অপরাধের সঙ্গে জড়িত কাউকে শিক্ষকতার মতো সম্মানজনক পেশায় রাখার সুযোগ নেই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের হয়রানি করার সাহস না পায়।”

ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ বলেন, “একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত লজ্জাজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জড়িত এমন ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব থেকে স্থায়ীভাবে অপসারণের দাবি জানাই।”

বিক্ষোভ সমাবেশে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ড. মো. তারেক বিন সালাম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের মতো আমরাও মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে পাঠানো হয়েছে। প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একমত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার নিষ্পত্তি করা হবে। এ ঘটনায় একজন শিক্ষক হিসেবে আমিও লজ্জিত।”

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে যৌন হয়রানির ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা