খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির রবীন্দ্রনাথ হল ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
জাবির রবীন্দ্রনাথ হল ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৮টায় হল ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

এ সময় হল ছাত্রদলের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাসিত হন নবীনরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে এসেই এ ধরনের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পেয়ে খুবই ভালো লাগছে। আমরা ক্যাম্পাসে আসার পর গণরুম, গেস্টরুম কিংবা র‍্যাগিংয়ের বিষয়ে আতঙ্ক থাকলেও এখন অনেকটা ভালো স্বস্তিবোধ করছি। হল ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান বলেন, “৫৫তম আবর্তনের শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা নিজেদের মেধা ও যোগ্যতায় এই বিশ্ববিদ্যালয়ে এসেছো। বিশ্ববিদ্যালয় জীবন তখনই সফল হবে, যখন এখান থেকে বিদায়ের সময় বলতে পারবে কাউকে অন্যায়ভাবে আঘাত করোনি, কারও প্রতি অবিচার করোনি।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কেউ সিট বা অন্য কোনো কিছুর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করতে পারবে না। আমরা একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় তোমাদের অনেক কিছু দেবে, তবে দেশের মানুষের করের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের প্রতি তোমাদেরও দায়িত্ব রয়েছে। সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমরা সব সমস্যার সমাধান করতে না পারলেও শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় পাশে থাকব।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা