খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির নজরুল হল শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
জাবির নজরুল হল শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমনের সভাপতিত্বে হলের ডায়নিংয়ে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর একজন নবীন শিক্ষার্থী বক্তব্য রাখেন। তারপর শাখা ছাত্রদলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সবাইকে সম্মিলিতভাবে ক্যাম্পাস জীবন অতিবাহিত করার পরামর্শ দেন ছাত্রনেতারা। যেকোনো সমস্যায় পাশে থাকারও আশ্বাস দেন ছাত্রনেতারা।

এ সময় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নবীন শিক্ষার্থী বাধন বলেন, আমরা আগে শুনতাম গণরুম গেস্টরুম কালচারের মাধ্যমে মানবেতর জীবন অতিবাহিত করতে হত। কিন্তু এখন আমরা তেমনটা দেখছি না। শুরুতেই হলে সিট পেয়েছি। সিনিয়ররা অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

আরেক নবীন শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, “ক্যাম্পাসে আসার মাত্র দুই দিন পর ছাত্রদলের পক্ষ থেকে আমাদের জন্য যে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটিকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। নতুন শিক্ষার্থী হিসেবে এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজেদের আপন মনে করার সুযোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে আমার অনুভূতি খুবই ভালো এবং আমি বেশ উচ্ছ্বসিত।”

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুজ্জামান বলেন,ছাত্রলীগ যেখানে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিত,সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ তোমাদের হাতে কলম ও ফুল তুলে দিচ্ছে। এটাই ছাত্রদলের রাজনীতি।

এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হজরত জিসান সকল নবীনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,  তোমাদের পদচারণায় ক্যাম্পাস আরও প্রাণবন্ত হয়ে উঠুক। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তোমরা সফল হও—এই কামনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে তোমাদের সবাইকে স্বাগতম।

এ সময় হল ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমন  নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের এই হলটি একটি নতুন আবাসিক হল, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে। নতুন হল হওয়ায় এখানে বসবাসরত শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

নবীন শিক্ষার্থীদের বলব, বিশ্ববিদ্যালয় জীবনে যেকোনো প্রয়োজন বা সমস্যায় আপনারা আপনাদের সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা সবসময় আপনাদের পাশে থাকবে। পাশাপাশি প্রয়োজন মনে করলে হল সংসদ বা ছাত্রদলের নেতাকর্মীদেরও জানাতে পারেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পেছনে রাজনৈতিক সচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই সচেতন নাগরিক হিসেবে রাজনীতি সম্পর্কে জানা ও মতামত গঠন করা প্রয়োজন। তবে কোন আদর্শ বা সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরই। একটি সংগঠনের কার্যক্রম, আচরণ ও শিক্ষার্থীদের প্রতি তাদের ভূমিকা দেখে আপনারা নিজস্ব মূল্যায়ন করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০২৪ সালের পর থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি আর কখনো ফিরে আসুক আমরা চাই না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা