খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির নারীদের আবাসিক হলে চুরি, আটকৃত নারী চোরকে পুলিশের কাছে সোপর্দ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
জাবির নারীদের আবাসিক হলে চুরি, আটকৃত নারী চোরকে পুলিশের কাছে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করে হল প্রশাসন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ও শহিদ ফেলানী খাতুন হলে এ ঘটনা ঘটে। আটককৃত নারীর নাম লামিয়া ইসলাম। তিনি সাভার এলাকার বিল্লাল হোসেনের মেয়ে বলে জানা গেছে।

হল প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আটক নারী অত্যন্ত কৌশলী ও পেশাদার চোরচক্রের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হলে প্রবেশের সময় তিনি মোবাইল ফোনে কথা বলার ভান করে স্বাভাবিকভাবে ভেতরে ঢুকে পড়েন। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আনাগোনা এবং মুখ ওড়না দিয়ে ঢাকা থাকায় প্রথমদিকে কেউ তাকে সন্দেহ করেনি।

এরপর তিনি শহিদ ফেলানী খাতুন হলের তৃতীয় ও চতুর্থ তলার বারান্দায় শুকাতে দেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন মূল্যবান পোশাক ও ব্যক্তিগত সামগ্রী গোপনে নিজের ব্যাগে ভরতে থাকেন। হলের বিভিন্ন তলা, সিঁড়ি ও কক্ষের অবস্থান সম্পর্কে তার স্বচ্ছন্দ চলাফেরা দেখে অনেকের ধারণা, তিনি এর আগেও একাধিকবার হলে প্রবেশ করেছিলেন।

চুরির একপর্যায়ে তিনি একটি কক্ষের সামনে রাখা শিক্ষার্থীদের দামি প্রসাধনসামগ্রী ও ফেসওয়াশ ব্যাগে ভরতে শুরু করেন। এ সময় কক্ষের ভেতরে থাকা এক আবাসিক শিক্ষার্থী বিষয়টি লক্ষ্য করেন। সন্দেহ হলে তিনি ওই নারীর পরিচয় জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শিক্ষার্থীরা তাকে আটক করে হল অফিসে নিয়ে যান।

আটকের পর প্রাথমিকভাবে তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে কিছু কাপড় ও ফেসওয়াশ পাওয়া যায়। এ সময় তিনি কান্নাকাটি শুরু করেন এবং নিজের সন্তান রয়েছে উল্লেখ করে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন।

তবে ঘটনার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হলের দায়িত্বে থাকা এটেনডেন্টরা ভবনের দ্বিতীয় তলা থেকে আরও দুটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন। এর মধ্যে একটিতে বিপুল পরিমাণ চুরি করা জামা-কাপড় পাওয়া যায়। অপর ব্যাগটি ছিল বিভিন্ন ফ্রিজ থেকে চুরি করা মাছ ও মাংসে ভর্তি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শহিদ ফেলানী খাতুন হলে প্রবেশের আগে তিনি বেগম রোকেয়া হলের বিভিন্ন কক্ষের ফ্রিজ থেকে মাছ ও মাংস চুরি করেছিলেন। পরে সেগুলো ব্যাগে ভরে অন্য হলে নিয়ে যান।

ঘটনার পরপরই হল প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুর আনুমানিক ১টার দিকে নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে। পরে আটক নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রশাসন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে শহিদ ফেলানী খাতুন হলের প্রভোস্ট শামীমা নাসরীন জলি বলেন, “হলের দুজন স্টাফকে থানায় পাঠানো হয়েছে। তারা বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মামলা করবেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা