খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদের ক্যাম্পাসে নেই স্থায়ী স্মৃতিচিহ্ন, ক্ষোভ সহযোদ্ধাদের

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
আবু সাঈদের ক্যাম্পাসে নেই স্থায়ী স্মৃতিচিহ্ন, ক্ষোভ সহযোদ্ধাদের

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তার স্মৃতিবিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে এখনো গড়ে ওঠেনি কোনো স্থায়ী স্মৃতিচিহ্ন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোদ্ধা ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর স্থলে ‘শহীদ আবু সাঈদ কর্নার’ স্থাপন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক, যা বর্তমানে ‘ শহীদ আবু সাঈদ গেট’ নামে পরিচিত, সেখানে একটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হয়।

তবে ওই স্মারকে তথ্যগত অসঙ্গতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা তা লাল কাপড় দিয়ে ঢেকে দেন। একই স্থানে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

গত বছরের ১৬ জুলাই ‘ শহীদ আবু সাঈদ দিবস’ উপলক্ষে শহীদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শিক্ষার্থীদের অভিযোগ, উদ্বোধনের প্রায় এক বছর পার হলেও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজের কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি গেট নির্মাণের মাটি পরীক্ষা করা হলেও এরপর আর কোনো কার্যক্রম চোখে পড়েনি।

অন্যদিকে, ২০২৪ সালের ১৬ জুলাইয়ের আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও অন্যান্য নেতাকর্মীদের কয়েকটি আগুনে পুড়ানো গাড়ি সংরক্ষণের পরিবর্তে অবহেলায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে গাড়িগুলো কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে টয়লেটের সেপটিক ট্যাংকের ওপর রাখা হয়েছে।

৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থী ও আবু সাঈদের সহযোদ্ধারা এসব গাড়ি সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানালেও তা এখনো আলোর মুখ দেখেনি।

শিক্ষার্থীদের অভিযোগ, শহীদ আবু সাঈদের নামে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, জাদুঘর ও বিভিন্ন স্থাপনার নামকরণের আলোচনা হলেও এখন পর্যন্ত সেগুলোর কোনোটি বাস্তবায়ন হয়নি। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আবু সাঈদের স্মৃতিবিজড়িত ক্যাম্পাস দেখতে আসা দর্শনার্থীরা তার স্মরণে দৃশ্যমান কোনো স্থায়ী স্মৃতিচিহ্ন খুঁজে পান না। এছাড়া আন্দোলনের সময় তার ব্যবহৃত রক্তমাখা টি-শার্ট, প্যান্ট ইত্যাদিও সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক ও ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের দুই বছর পেরিয়ে গেলেও শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রায় এক বছর আগে এসব প্রকল্পের উদ্বোধন করা হলেও বাস্তব কাজ শুরু হয়নি।

তিনি বলেন, জুলাই আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও ইতিহাসের প্রতীক। তাই এই স্মৃতিগুলো সংরক্ষণ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, দ্রুত জুলাই স্মৃতি জাদুঘর ও শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু করা হোক। শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানিয়ে জুলাইয়ের ইতিহাস স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে, যাতে এর চেতনা আগামী প্রজন্মের মাঝেও বেঁচে থাকে।

আবু সাঈদের সহযোদ্ধা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী গোলাম রহমান শাওন বলেন, শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নন, তিনি জুলাই-২৪ এর একজন বীর। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু তার শাহাদাতের প্রায় দুই বছর পরও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ জাদুঘর, গেট ও তার নামে ঘোষিত হলের নির্মাণকাজ শুরু হয়নি। দ্রুত পৃথক আর্থিক বরাদ্দ দিয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অলিউল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দুই বছর পরও শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তার রক্তমাখা টি-শার্ট, প্যান্ট কিংবা আন্দোলনের বিভিন্ন স্মারক সংরক্ষণের জন্য কোনো স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠা করা হয়নি। শহীদ আবু সাঈদ গেটের কাজেও দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা চাই, তার আত্মত্যাগ ও মর্যাদা যথাযথভাবে সংরক্ষণ করা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আবু সাঈদ গেট ও জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য বাজেট পেয়েছি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া ছাত্রলীগের ব্যবহৃত যেসব গাড়ি ক্যাম্পাসে রয়েছে, সেগুলো বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা