খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির ভাড়া নেওয়া বিআরটিসি বাস ও মালবাহী নসিমনের সংঘর্ষে নিহত এক

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
যবিপ্রবির ভাড়া নেওয়া বিআরটিসি বাস ও মালবাহী নসিমনের সংঘর্ষে নিহত এক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাড়া নেওয়া বিআরটিসি বাস কাঠমালতি এবং মালবাহী নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়ে আরো একজন আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়াটানার পুলিশ সুপারের কার্যালয় থেকে ছেড়ে আসা যবিপ্রবির কাঠমালতি বিআরটিসি সিঙ্গেল বাসটি পোলতাডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি মালবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় নসিমনের দুইজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তি হাফিজুর রহমান (৫০) যশোর চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে এবং গুরুতর আহত হওয়া অপর ব্যক্তি একই গ্রামের খায়রুলের ছেলে রুবেল হোসেন খোকন (৩৫)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় নেওয়া বিআরটিসি একতলা বাসের সঙ্গে একটি মালবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে অপর পাশ দিয়ে যাওয়া বিআরটিসি বাসের সাথে মুখোমুখি হয়ে যান। দুর্ঘটনায় নসিমন চালক গুরুতর আহত হন এবং তার সহযোগী নিহত হন। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে ভাড়ায় নেওয়া বিআরটিসি বাসের ইনচার্জ শমসেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে খুলনা জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন বাস সরবরাহের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের কোনো গাড়িই ফিটনেসবিহীন নয় এবং দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশে আগে থেকেই একটি ঢাকনা লাগানো ছিল, যা দুর্ঘটনার পর আরও বেশি ক্ষতিগ্রস্ত ও ভাঙা দেখা যাচ্ছে। আমরা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়কে ফিটনেসবিহীন গাড়ি সরবরাহ করি না। দুর্ঘটনায় জড়িত বাসচালক ও হেল্পারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না – এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা