খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে বুটেক্সের জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে বুটেক্সের জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি নিয়ে ফেসবুকে নেতিবাচক পোস্টের জেরে ছাত্রলীগের হুমকির সম্মুখীন হয় জুলাই আন্দোলনকারী মিরাজুল ইসলাম চৌধুরী। মিরাজুল বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং বুটেক্স জুলাই কালচারাল সেন্টারের সক্রিয় সদস্য।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মো. জাহিদ হাসান জয় সভাপতি ও আলী মাহমুদ হাসান প্রতীককে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ বুটেক্স শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে।

এ ঘটনার প্রতিবাদে জানিয়ে মিরাজুল ইসলাম চৌধুরী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি দাবি করেন, ঘোষিত কমিটিতে থাকা বুটেক্সের চার সদস্যের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ ওঠে। যদিও শুরুতে হুমকিগুলো সীমিত পর্যায়ের ছিল বলে জানা যায়।

এরই ধারাবাহিকতায় ২৩ জুন তিনি আরেকটি ফেসবুক পোস্ট করেন। পোস্টে ঘোষিত কমিটিতে থাকা বুটেক্সের চার সদস্যের নাম ও ছবি প্রকাশ করে সমালোচনা করেন। সেই সাথে তাঁদের চিনে রাখার এবং বিশ্ববিদ্যালয়ে দেখা হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান ক্যাম্পাসের জুনিয়রদের উদ্দেশে।

এই পোস্ট প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর পোস্টের কমেন্ট সেকশনে আওয়ামীলীগের সংশ্লিষ্ট অনেকগুলো পেজ থেকে হুমকিমূলক মন্তব্য করা হয়।
এছাড়া ছাত্রলীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজে মিরাজুলের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকিমূলক মন্তব্য করতে দেখা যায়। এমনকি তাঁর ব্যক্তিগত ইনবক্সেও একাধিক ব্যক্তি মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

এবিষয়ে মিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “জুলাইকে আমি এখনো নিজের মধ্যে ধারণ করি। বুটেক্সে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই ক্যাম্পাসে যখন একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন পুনরায় সচল হওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কথা বলাটা আমি আমার নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। তবে এরপর থেকে আমাকে বিভিন্ন হুমকির শিকার হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলে মাদক বিক্রির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত শাকের আহমেদ ফাহাদ সরাসরি ইনবক্সে আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও অনলাইনে ছাত্রলীজের বিভিন্ন পেজে পোস্টের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আমার পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করে তাদের নামেও বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে এসব পেজ থেকে। আপাদত সার্বিক নিরাপত্তার কথা ভেবে আমার ফেসবুক প্রোফাইলটি লক করা আছে এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে আমার পরিবারের সাথে আমি আলোচনা করছি।”

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মানেজমেন্ট বিভাগের ৪৯তম ব্যাচে শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ বলেন, “বুটেক্সের সাধারণ শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি দেওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। তাঁদের যেকোনো একজনকে হুমকি দেওয়া মানে পুরো সাধারণ শিক্ষার্থী সমাজকে হুমকি দেওয়া। যেহেতু ছাত্রলীগ একটি সরকারিভাবে নিষিদ্ধ সংগঠন, তাই তাদের যেকোনো ধরনের তৎপরতা সম্পূর্ণ বেআইনি।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আর্থিক রাদিয়ান বলেন, “ছাত্রলীগের মতো একটি সহিংস সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর অন্যায়, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি করে এসেছে। জুলাই আন্দোলনের একজন যোদ্ধার বিরুদ্ধে এই হুমকি প্রমাণ করে যে তারা এখনো সেই আন্দোলনের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এর আগে ছাত্রলীগের কমিটি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, “বুটেক্সে এই মুহুর্তে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এখানে কোন রাজনৈতিক কর্যক্রম পরিচালনা করতে চায় তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, মিরাজুল ইসলাম চৌধুরী ২০২৪ সালে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলো। এছাড়া বুটেক্সে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে একাধিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা