খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধন, উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণমুখী ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু প্রস্তাবিত জাতীয় বাজেটে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং সাধারণ মানুষের ওপর কর ও মূল্যবৃদ্ধির চাপ বাড়ানোর পথ তৈরি করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না করে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ সৃষ্টি করা হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সম্পদভিত্তিক কর ব্যবস্থা চালু, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব নিরসন, উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ চাকরি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ অবস্থায় জনস্বার্থবিরোধী বাজেট গ্রহণ না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজেট পুনর্বিন্যাস করতে হবে।

মানববন্ধনে অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ বাচ্চু বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মুনাফ পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক মনুজা বেগম, কোষাধ্যক্ষ কাউছার হোসেন মাতাব্বর, সদস্য অহিদ মিয়া, মোজাফফর মিজি, জিয়াউর হক শরীফ, মোঃ খালেক মিজি, আব্দুর রহিম খান, জেসমিন বেগম, শাহ আলম গাজী, আকলিমা বেগম, আবু সাইদ মিজি, আবুল খায়ের মিজি, সফিক মিজি, আবু তাহের খান, মোঃ বিল্লাল, মোঃ শরীফ, মোঃ মিজান খান, আক্তার খান, মোঃ মিলন খান, মাসুদ খানসহ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে আগামী ২৭ জুন চাঁদপুর সদর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিতব্য গণজমায়েত সফল করার আহ্বান জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা “লুটপাটের বাজেট মানি না, মানব না”, “মাফিয়াতান্ত্রিক কর ব্যবস্থা ভেঙে দাও”, “সম্পদ কর ফাঁকি চলবে না” এবং “কর্মসংস্থানই উন্নয়ন”সহ বিভিন্ন স্লোগান দেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা