খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে নারী ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
জাবিতে নারী ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

আটক রিয়াজ আহমেদ (রাজ)। ছবি- জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে নারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।

আটক ব্যক্তি কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি নিজেকে আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের একজন ব্রাঞ্চ ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি টিএসসি ভবনের নারী ওয়াশরুমে প্রবেশ করলে এক শিক্ষার্থী তাকে দেখতে পেয়ে পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত শিক্ষার্থীরা মোবাইল ফোন দেখতে চাইলে প্রথমে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে মোবাইল ফোন পরীক্ষা করে ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে ধারণ করা ভিডিও পাওয়া যায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়া তার মোবাইল গ্যালারিতে গত জানুয়ারি মাস থেকে একই স্থানে ধারণ করা আরও কয়েকটি ভিডিও পাওয়া গেছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা প্রক্টরের সহযোগিতায় ঘটনাস্থলে এসে ভুক্তভোগী ও সাক্ষীদের লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং অভিযুক্তকে তার মোবাইল ফোনসহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে রিয়াজ আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ক্যাম্পাসের এক শিক্ষার্থীর মোবাইলে ব্যালেন্স না থাকায় তিনি নিজের ফোনটি ব্যবহার করতে দেন। পরে ওই শিক্ষার্থী নারী ওয়াশরুমের দিকে গেলে তিনিও তার পিছু নেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মোবাইল ফোনে সংশ্লিষ্ট ভিডিও পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিয়ম অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা