খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএস এ পররাষ্ট্র-প্রশাসন-পুলিশে ১৪জনসহ রুয়েট থেকে ২৮ ক্যাডার

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
৪৭তম বিসিএস এ পররাষ্ট্র-প্রশাসন-পুলিশে ১৪জনসহ রুয়েট থেকে ২৮ ক্যাডার

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করা হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে প্রশাসনে ৭জন, পুলিশ ক্যাডারে ৬ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪ জন, শুল্ক ও আবগারি (কাস্টমস) ক্যাডারে ৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২ জন এবং রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ২ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ অর্জন রুয়েটের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরেকটি উজ্জ্বল স্বীকৃতি।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, যেখান থেকে ১০ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) থেকে ৪জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৫ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৩ জন, এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই) ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগ থেকে ১ জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩ হাজার ৬৮৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগের কথা উল্লেখ ছিল। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ ছিল। ক্যাডার পদগুলোর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ১০০ এবং কৃষি ক্যাডারে ১৬৮টি পদ অন্তর্ভুক্ত ছিল।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রত্যাশী। পরবর্তীতে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৭ এপ্রিল প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৫৭০ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৭৬৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ২৯৮ জন উত্তীর্ণ হন।

এবারের ফলাফলে রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য, যিনি পুলিশ ক্যাডারে জাতীয় মেধাক্রমে ৩য় স্থান অর্জন করেছেন। এছাড়া একাধিক শিক্ষার্থী পূর্ববর্তী বিসিএসেও সুপারিশপ্রাপ্ত হয়ে ধারাবাহিক সাফল্যের নজির স্থাপন করেছেন, যা রুয়েটের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি ও সক্ষমতার প্রতিফলন।

রুয়েটের এই ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে টানা তিন বিসিএসে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. নাঈম কবির বলেন, “বিসিএসে ভালো করতে হলে নিজের একটি কার্যকর প্রস্তুতির কৌশল (টেকনিক) তৈরি করে সেটির ধারাবাহিক বাস্তবায়ন করতে হবে। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে নিয়মিত কাজ করতে হবে। বিশেষ করে লিখিত পরীক্ষায় লেখার ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই লেখার স্টাইলের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। রুয়েটের সকল শিক্ষার্থীর জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।”

রুয়েটের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও রুয়েটের শিক্ষার্থীরা দেশের প্রশাসন, আইন-শৃঙ্খলা, কূটনীতি, রাজস্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত রাখবেন। একই সঙ্গে এবারের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত,প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন, অর্থাৎ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা