খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ জুলাই) কোটবাড়ির স্বপ্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, সকাল সাতটায় রিপোর্টিং ও হ্যাইকিং এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের যাত্রা। এরপরে আত্মউন্নয়নমূলক সেশন ও দীক্ষা প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে খাওয়ার পরিবেশন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার ড. মো. জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর গার্ল-ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস এবং কুমিল্লা জেলা রোভার সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট খুরশেদ আলম, সাবেক গার্ল-ইন সিনিয়র রোভারমেট শারমিন মেঘলা ও অন্যান্য রোভার সদস্যরা।

কুবি রোভার স্কাউটের সিনিয়র ওভারমেন্ট সাঈদ হাসান কানন বলেন, ‘আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন সহচারদের স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সেবার চেতনায় উদ্বুদ্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে সদস্যস্তরে উন্নীত করা। দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, দলীয় অনুশীলন, স্কাউটিং বিষয়ক সেশন, গেমস এবং ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সক্ষমতা উন্নয়নের সুযোগ পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে তারা স্কাউট প্রতিজ্ঞা ও আদর্শকে ধারণ করে একজন দায়িত্বশীল রোভার স্কাউট হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেছে। আমি বিশ্বাস করি, আজকের এই নতুন সদস্যরাই আগামী দিনে বিশ্ববিদ্যালয়, সমাজ এবং দেশের কল্যাণে দক্ষ, সেবাপরায়ণ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলবে।’

ইউনিট লিডার ও গ্রুপ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘রোভারিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি নেতৃত্ব, সেবার মানসিকতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। আজকের ডে ক্যাম্পে সহচরদের দীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রোভার সদস্য হিসেবে উন্নীত করা হয়েছে। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তারা স্কাউটিংয়ের আদর্শ, প্রতিশ্রুতি ও সেবার চেতনাকে ধারণ করার অঙ্গীকার করেছে। আমি বিশ্বাস করি, নতুন রোভাররা নেতৃত্ব, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা