খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেস ও বাসা খোঁজা এবার সহজ, বেরোবি শিক্ষার্থীর ‘ঘর বাড়ি’ অ্যাপ

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
মেস ও বাসা খোঁজা এবার সহজ, বেরোবি শিক্ষার্থীর ‘ঘর বাড়ি’ অ্যাপ

নতুন কোনো শহরে পড়াশোনা, ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষার জন্য গেলে থাকার উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া শিক্ষার্থীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু পলাশ। তিনি তৈরি করেছেন ‘ঘর বাড়ি’ নামে একটি মোবাইল অ্যাপ।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই জানতে পারবেন কোনো মেসে সিট খালি আছে কি না, কোনো বাসায় নতুন ভাড়াটিয়া নেওয়া হচ্ছে কি না কিংবা নতুন শহরে থাকার উপযুক্ত আবাসনের তথ্য। একই সঙ্গে মেস বা বাসার মালিকরাও খালি সিট বা কক্ষের তথ্য অ্যাপে প্রকাশ করতে পারবেন। ফলে শিক্ষার্থী ও আবাসনদাতাদের মধ্যে সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অ্যাপটি বড় সুবিধা নিয়ে আসবে বলে মনে করছেন উদ্ভাবক। এর মাধ্যমে তারা ঘরে বসেই বিভিন্ন মেস বা বাসার নিরাপত্তা, খাবারের ব্যবস্থা ও অন্যান্য তথ্য দেখে সহজেই থাকার জায়গা নির্বাচন করতে পারবেন।

অ্যাপটির উদ্ভাবক আবু পলাশ বলেন, “লআমি মূলত শিক্ষার্থীদের সুবিধার জন্য এই অ্যাপটি তৈরি করেছি। আমার বন্ধু-বান্ধবরা প্রায়ই মেসে সিট খুঁজে পায় না বা কোথায় সিট খালি আছে সেটাও জানতে পারে না। বাসা খুঁজতে তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে বাসা খুঁজতে হয়। আবার অনেক বাসায় লিফলেট দেওয়া থাকলেও নম্বরে কল দিলে ফোনে পাওয়া যায় না, অথবা জানানো হয় সিট খালি নেই। মালিকদেরও বিভিন্ন শর্ত থাকে। তাই তারাও যেন খুব সহজে এই অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই সুবিধাও রেখেছি। আমাদের বিভাগের বড় ভাই রনি ভাই একটি অ্যাপ তৈরি করেছিলেন, সেখান থেকেই আমি অনুপ্রেরণা পাই।

তিনি আরও বলেন, আমি আগে থেকেই কোডিং জানতাম। আমাদের বিভাগে পাইথন কোডিংয়ের বিভিন্ন কোর্স ছিল, সেখান থেকেও শিখেছি। কারও সরাসরি সাহায্য ছাড়াই নিজের প্রচেষ্টায় অ্যাপটি তৈরি করেছি। তবে এআই এবং বিভিন্ন অনলাইন উৎস থেকে সহায়তা নিয়েছি। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই অ্যাপ বানানো। তারা যখন রংপুরে নতুন আসবে, তখন কোন মেসে সিট খালি আছে বা কোথায় থাকার ব্যবস্থা পাওয়া যাবে, তা যেন সহজেই জানতে পারে এবং অযথা হয়রানির শিকার না হয়।

পলাশ বলেন, এটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। কোনো ধরনের টাকা লাগবে না। আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এটি তৈরি করিনি, শিক্ষার্থীদের সহায়তা করার জন্যই করেছি। নতুন শহরে কেউ গেলে হোটেলগুলোর তথ্যও এখানে যুক্ত করা যাবে। এতে শিক্ষার্থীরা সহজেই কোথায় কী সুবিধা রয়েছে তা জানতে পারবে। এই অ্যাপটি শিক্ষার্থীদের কাজে আসুক, এটাই আমার উদ্দেশ্য।

প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত তথ্যকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা