কচুয়ার রহিমানগর বাজারে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রহিমানগর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পথসভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গাজী মিলন, জামাল হোসেন, বিল্লাল হোসেন, ফয়েজ মজুমদার, জহিরুল ইসলাম, শাহজালাল প্রধান, তৌহিদুল ইসলাম, আব্দুল মান্নান পাটোয়ারী ও হাজী হাবিব উল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার সমাজের শান্তি-শৃঙ্খলা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।








আপনার মতামত লিখুন